আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

ভাইবা পরীক্ষার আগে সাজেশন বিক্রির অভিযোগ, অর্থ নেওয়ার কথা স্বীকার বিভাগের প্রধানের

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেইট ছবি




দেশচিএ: হাদিসুর রহমান 


ভাইবা পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক সাজেশন বিক্রি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে সোহরাওয়ার্দী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আবদুল কাদের মিয়ার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ভাইবা পরীক্ষার আগে ক্লাস ও সাজেশন দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়। সাজেশন না কিনলে ভাইবা পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, ফরম পূরণের সময় প্রয়োজনীয় সব ফি পরিশোধ করার পরও আলাদাভাবে এই টাকা দিতে বাধ্য করা হয়েছে। কলেজে হল না থাকায় অনেক শিক্ষার্থীকে সীমিত বাজেটে চলতে হয়, সেখানে ২০০ টাকাও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বড় চাপ হয়ে দাঁড়ায়।


ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ হাসিব মিয়া অন্তর জানান, অনেক শিক্ষার্থী ভাইবার জন্য কোন ক্লাস বা সাজেশন নিতে আগ্রহী ছিলেন না। তবে টাকা দিতে না চাইলে তাদের ওপর একপ্রকার মানসিক চাপ সৃষ্টি করা হয়। যদিও কিছু শিক্ষার্থী স্বেচ্ছায় টাকা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।


এ বিষয়ে অভিযোগের জবাবে বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ আবদুল কাদের মিয়া বলেন, ভাইবা পরীক্ষার জন্য আলাদাভাবে কোনো টাকা নেওয়া হয়নি। দিকনির্দেশনামূলক সাজেশন ও অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভাইবার আগে ক্লাস নেওয়া কলেজের নিয়মের আওতায় পড়ে না। রিকশা ভাড়া ও অন্যান্য খরচের কথা বিবেচনা করেই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কেউ ২০০ টাকা, কেউ ১০০ টাকা দিয়েছে, আবার কেউ দেয়নি। যারা টাকা দেয়নি, তাদের ভাইবাও স্বাভাবিকভাবেই নেওয়া হয়েছে।

অধ্যাপক আবদুল কাদের মিয়া জানান, ভবিষ্যতে এভাবে আর কোনো টাকা নেওয়া হবে না। তিনি দাবি করেন, সংগৃহীত অর্থ ক্লাস নেওয়া অন্যান্য শিক্ষকদের মধ্যেও ভাগ করে দেওয়া হয়েছে।

কোন কোন শিক্ষক এই ক্লাসে যুক্ত ছিলেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ড. আ হ ম মানোয়ার হোসেন, ড. রেজাউল করীম, মোছাঃ সেলিনা আক্তার মুন্নী এবং তিনি নিজে ক্লাস নিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে ড. রেজাউল করীম সম্পূর্ণ ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, অনার্স দ্বিতীয় বর্ষের ভাইবা পরীক্ষার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং টাকা নেওয়ার বিষয়েও তিনি কিছু জানেন না। শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে কোনো সুবিধা নেওয়ার বিরোধিতা করেন বলেও জানান তিনি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, কলেজের বিভাগগুলো স্বতন্ত্রভাবে পরিচালিত হয়। বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও খবর