প্রকাশের সময়: 05-11-2024 06:39:55 pm
ইশ্বর ও মানবতা
হে ইশ্বর,
কৃপাময় ইশ্বর?
স্বর্গ আজ দোদুল্যমান,
অসুরদলের পাশবিক নৃত্যে,
আকাশ হতে ঝরছে অগ্নি-বৃষ্টি;
ভীতসন্ত্রস্ত দেব শিশু আর
নারী-পুরুষ উঁকি দেয় ধ্বংসস্তূপে।
হে ইশ্বর,
হিটলারের ইশ্বর!
রক্ত চোষক, নর খাদক
দ্রাক্ষারসে পুষ্ট;
পতিতার মতো নবজাতকের সামনে কামে লিপ্ত;
পুঁজিবাদের উত্থিত দণ্ডে তৈলমর্দনকারী।
হে ইশ্বর,
মানুষের ইশ্বর,
মানবতার ইশ্বর।
মাতৃগর্ভ হতে পুনর্জন্ম নাও
এই উহুদ প্রান্তরে।
১০৮ টি নীল পদ্ম আর রাম-চক্ষু দিব।
দিব প্রভাতের লাল সূর্য, পূর্ণিমার সাদা চাঁদ
নজরুলের অগ্নিবীণা, বিষের বাঁশি;
আর চে গুয়েভারার একটি সুদীর্ঘ বিপ্লবী রাত।
রচনাকাল: ৪ নভেম্বর, ২০২৪। শেখ রাসেল হল, মাভাবিপ্রবি।
৩৬ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
৮৪ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫৮ দিন ১৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
৩০২ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
৩৩৪ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
৩৫৫ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৪১৩ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৩০ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে