ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

মাভাবিপ্রবিতে হাদী, আবরার ও ফেলানীর নামে হল পরিবর্তন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে হাদী, আবরার ও ফেলানীর নামে হল পরিবর্তন

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদী, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী হল নামে ব্যানার টাঙিয়ে দিয়েছে। ১৮ ডিসেম্বর রাতে শহিদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম শহিদ ফেলানী হল, শেখ রাসেল হলের নাম শহিদ আবরার ফাহাদ হল এবং শেখ মুজিবুর রহমান হলের নাম শহিদ ওসমান হাদী হল ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।


আজ ১৯ ডিসেম্বর(শুক্রবার) সকাল ১১টায় ৩টি আবাসিক হলের নাম আইনগতভাবে বৈধ করে নিতে প্রক্টর অফিসে অবস্থান করেন শিক্ষার্থীরা।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী  সাকিব আল হাসান রাব্বি বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই তিন শহীদের স্মরণে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলের নাম পরিবর্তনের মাধ্যমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং একই সঙ্গে ক্যাম্পাসে ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা দিতে চাই।


আরেক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, হাদী, আবরার ফাহাদ ও ফেলানী বাংলাদেশের ইতিহাসে অন্যায়, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের নির্মম শিকার। তাদের নাম নতুন প্রজন্মের জন্য ন্যায়বিচার, মানবিকতা ও প্রতিবাদের চেতনা জাগ্রত করবে। 


নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল হিসাবে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এই বিষয়টি আমি উর্ধ্বতন মহলে পেশ করবো পাশাপাশি তাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।


এই কর্মসূচিতে বিভিন্ন হলের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই নামকরণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।


আরও খবর




‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩২৪ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে