ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারীত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) 'বাংলাদেশ-চীন ইকোনোমিক পার্টনারশীপ আন্ডার দা বেল্ট এন্ড ইনিশিয়াটিভ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


১৭ই আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন। সেমিনারের সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক হাদিফুর রহমান।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,  আজকের এই সেমিনারে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্বের বিষয়টি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক। বাংলাদেশ ও চীন বহুদিন ধরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। আমাদের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো, জ্বালানি, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি খাতে চীনের সহযোগিতা প্রশংসনীয়।

‎‎সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশন্স, এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মারুফ হাসান। তিনি বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বৈশ্বিক প্রভাব নিয়ে আলোকপাত করেন।


 পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশ ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে BRI-তে যুক্ত হওয়ার পর থেকে চীন আমাদের অন্যতম কৌশলগত উন্নয়ন অংশীদার। অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাত, বন্দর ও শিল্পাঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে চীনের বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী টানেল, পায়রা ও মাতারবাড়ী বন্দর উন্নয়ন এসব প্রকল্প কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই ত্বরান্বিত করছে না, বরং আঞ্চলিক বাণিজ্য ও সংযোগ বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হওয়ার পথে। চীনের সাথে অর্থনৈতিক সহযোগিতা আমাদের ভিশন গড়ার স্বপ্নকে আরও এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি।


‎এ আয়োজনটি যৌথভাবে আয়োজন করেছে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এবং সামাজিক বিজ্ঞান অনুষদ।

‎উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর




‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩২৪ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে