ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানববন্ধন

প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার প্রতিবাদে ও যৌক্তিক দাবীসমূহের সাথে একাত্বতা প্রকাশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


 শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


এতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন কর্মসূচির সঞ্চালনা করেন আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়াউর রহমান।


‎মানববন্ধনে বক্তারা বলেন, ২৭ শে আগস্ট শাহবাগে, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে, পুলিশের অযাচিত হামলা, টিয়ারশেল নিক্ষেপ, বল প্রয়োগের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই।


আমাদের তরুণ প্রজন্মের উপর এ ধরনের বর্বরোচিত হামলা ফ্যাসিবাদের জুলুম ও নিষ্পেষণের কথা, গুম ও খুনের কথা এবং জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের কথা মনে করিয়ে দেয়।


আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। একই সাথে ওই দিনের হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।


পাশাপাশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়ার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত কামনা করছি।


বক্তারা ছাত্রদের যে কোনো যৌক্তিক দাবীর পাশে থাকার কথা জানান।

আরও খবর




‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩২৪ দিন ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে