গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

হিজাবী ছাত্রীকে হেনস্তা করায় সাবেক উপাচার্যের বিচার দাবি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) সাবেক উপাচার্য ও ঢাবি অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের নারীর পর্দা বিরোধী বক্তব্য,হিজাবী শিক্ষার্থীদের হেনস্তা এবং ভিকটিমকে উগ্রবাদী ব্লেইম দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নোবিপ্রবি শিক্ষার্থীরা।




বুধবার(৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অধ্যাপক ড.এম অহিদুজ্জামানকে বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।




মানবনবন্ধনে বাংলাদেশ ও স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এস এম রাসেলের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন ইইই বিভাগের নেহাল মাহমুদ,পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ সাকিব,অর্থনীতি বিভাগের ফয়সাল মাহমুদ, ব্যবসায় প্রশাসন বিভাগের আশিকুল ইসলাম ও তৌফিক আহমেদ।






ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এস এম রাসেল মানববন্ধনে বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার আদর্শ-ভূমি। এই দেশে ধর্মীয় স্বাধীনতা এবং পোষাকের স্বাধীনতা রয়েছে। ক্যাম্পাসে মেয়েরা কোন পোশাক পরবে কোন পোষাক পরবেন।এটা নির্দিষ্ট করে দেয়ার এখতিয়ার কারো নেই। কিন্তু সম্প্রতি পর্দা পালনকারী মেয়ে শিক্ষার্থীদেরকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান চাঁনমিয়া বারংবার হেনস্থার মুখে ফেলেছেন। শুধু এখানেই ক্ষ্যান্ত না থেকে হিজাব পরিধান করায় হেনস্থার শিকার শিক্ষার্থীকে উগ্রবাদী দলের সদস্য বলে মন্তব্য করে ভিক্টিম ব্লেমিংয়ের অপরাধ ও করেছেন তিনি। তার এই অমূলক মন্তব্যের জন্য অবিলম্বে তাকে ক্ষমা চাইতে হবে।




বিবিএ ১৩তম ব্যাচের শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ঢাবির এই শিক্ষক দাবী করেন যে "তাদের বিশ্ববিদ্যালয়ে না এসে বাসায় লেখাপড়া করা উচিৎ।" বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সাথে পর্দা পালন করার কোন সাংঘর্ষিকতা নেই। শিক্ষাকে কখনোই কোন জাত, বর্ণ কিংবা পোশাকের সীমাবদ্ধতায় আবদ্ধ করার সুযোগ নেই। এবং এই ইস্যুকে মূখ্য করে একজন শিক্ষার্থীকে শিক্ষার অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত করা শিক্ষকসূলভ আচরণ হতে পারে না। এই মন্তব্য চরমভাবে নারী শিক্ষা বিরোধী। তার মন্তব্য সম্পূর্ণই ইসলাম বিদ্বেষপ্রসূত ও ইসলামী সংস্কৃতি বিদ্বেষের বহিঃপ্রকাশ।




উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২৯ আগস্ট) গনমাধ্যমে দেওয়া বক্তব্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন উপাচার্য ও ঢাবি অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান চাঁন যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় থেকে পড়াশোনা করার পরামর্শ দেন ।এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৯-২০ সেশনের ছাত্রীদের জোর পূর্বক নেকাব খুলে ভাইভা (মৌখিক পরীক্ষা) নেওয়া ও হেনস্থার অভিযোগ উঠে এ অধ্যাপকের বিরুদ্ধে।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮৬১ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে