উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’

নোবিপ্রবি শিক্ষার্থী আনিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ


নোবিপ্রবি শিক্ষার্থী আনিকার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ 


নোবিপ্রবি প্রতিনিধি 


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের  শিক্ষার্থী আনিকা বিনতে ইউসুফের আত্মহত্যায় প্ররোচনাকারী ও দায়ীদের  বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ  শিক্ষার্থীরা । 


রবিবার(১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আনিকার সহপাঠী  ইংরেজি বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন জিসান,১৪ ব্যাচের শিক্ষার্থী  মো.নাঈম উদ্দিন, আনিকার ছোট বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবনী বিনতে ইউসুফসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।



বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বামীর শারীরিক-মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে যে মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করলো তার মৃত্যু নিছক আত্মহত্যা নয়, আমাদের চারপাশে নারীর প্রতি ভয়াবহ নির্যাতনের প্রতিচ্ছবি৷  বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, যার অপার সুযোগ-সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ ছিলো, তার  আগেই কেন আত্মহত্যার পথ বেছে নিতে হলো তা গভীরভাবে বিবেচনা করা জরুরি। 


বক্তারা আরোও বলেন,প্রবাসী স্বামীর মানসিক নির্যাতনের মাত্রা কতটা ভয়াবহ হলে এই আত্মহননের সিদ্ধান্ত নিতে হলো! আবার স্বামী প্রবাসে থাকায় কোন সামাজিক ও আইনগত প্রতিকার পাওয়ার সম্ভাবনা না দেখে একজন শিক্ষার্থীকে যখন আত্মহত্যার পথ বেছে নিতে হয় তখন আমাদের আইনী প্রক্রিয়ার সীমাবদ্ধতা দৃশ্যমান হয়৷ ফলে অপরাধী দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকুক তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে না পারলে কার্যত অসংখ্য নারীর অসহায় আত্মহননের পথ বন্ধ হবে না।


সমাবেশে আনিকার আত্মহত্যায় প্ররোচনাকরী ফরহিন হামিদ ওহীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ও দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং দেশে অবস্থানকারী অন্যান্য  সহযোগীদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানানো হয়। একই সাথে আনিকার স্বামী ফারহিন হামিদ ওহী যাতে ইউরোপীয় ইউনিয়নভূক্ত কোনো দেশে স্থায়ী নাগরিকত্ব না পায় তারজন্য বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হাই কমিশনে নোবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৭৭৬ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে