গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

অসচ্ছল শিক্ষার্থীর পাশে নোবিপ্রবির বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশন


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের বৃত্তি পেল বিশ্ববিদ্যালয়ে সদ্য চান্সপ্রাপ্ত রাকিবুল হাসান।

আজ মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের সাধারণ সম্পাদক তরুণ উদ্যোক্তা তানভীর মুরাদ কতৃক প্রদানকৃত অর্থ এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে বৃত্তিস্বরূপ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নবনির্বাচিত সদস্য মো. রুহুল আমিন, বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন, সৈয়দ মোহাম্মদ সিয়াম এবং বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসের। 


অন্যান্যের মধ্যে এসোসিয়েশনের সহ-সভাপতি জাহিদ হাসান, নোমান রাশেদ, নেওয়াজ শরীফ ফাহাদ, খাইরাতুন হিসান রাবা, যুগ্ম-সাধারণ সম্পাদক নির্ঝর আহমেদ ও নাফিস অর্ণবসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


বৃত্তি পেয়ে রাকিবুল হাসান বলেন, আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বিশ্ববিদ্যালয়ের বড়ভাই তরুণ উদ্যোক্তা তানভীর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি বৃহত্তর ময়মনসিংহ এসোসিয়েশনের বড়ভাইদের প্রতি৷ 


নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী তানভীর মুরাদ যে করোনাকালেও আমাদের বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করেছে৷ প্রতিবছরই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তির টাকা উপহারস্বরূপ দিচ্ছে। আমি আশা করি তার মত করে অন্য প্রাক্তন শিক্ষার্থীরাও এগিয়ে আসবে। 


বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা ড. আনিসুজ্জামান রিমন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তানভীর মুরাদ আমাদের এলাকার এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে। এটা অনেক গর্বের। আমরা তার সমৃদ্ধি কামনা করি। 


বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি শাহরিয়ার নাসের বলেন, শুভ কাজের মধ্য দিয়ে এভাবেই নতুন উদ্যমে এগিয়ে যাবে বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস এসোসিয়েশন। আজ আমাদের এলাকার শিক্ষার্থীর পাশে থাকার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তরুণ উদ্যোক্তা তানভীর মুরাদ ভাইয়ের প্রতি বৃহত্তর ময়মনসিংহবাসীর পক্ষ থেকে আমি  অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করি অদম্য রাকিবুল এখানে থেকে পড়াশোনা শেষ করে একদিন অন্য শিক্ষার্থীর পাশে দাঁড়াবে।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮৬১ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে