চিলমারীতে "ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১৭টি" নিরাপদ ও ঝুঁকিমুক্ত ভোটের আশ্বাস বাংলাদেশ সেনাবাহিনীর রাত পোহালেই ভোট: লাখাইয়ের ৪৩টি কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী শ্রমিক অধিকার আন্দোলনের এক নক্ষত্রের বিদায়: না ফেরার দেশে আমির হোসেন বেগমগঞ্জ মহিলা ভোটারদের উপর তাবলীগ জামাতের ফতোয়া থাকলেও ভোট দিতে এবারও আগ্রহী অস্ত্র ও মাদকসহ আটককে থানায় হস্তান্তর ভোমরায় বিজিবির বিশেষ অভিযানে বড় চালানসহ আটক ১ শেরপুরে নির্বাচনী দায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২, আহত ৫ কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নরসিংদী ২ পলাশ আসনের সকল কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নরসিংদী ২ পলাশ আসনের সকল কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ ‎মোংলায় সব কেন্দ্রে পৌছানে হচ্ছে নির্বাচনি সরঞ্জাম ফেসবুক পেজের নামে সাংবাদিক কার্ড ইস্যু করে তীব্র সমালোচনার মুখে জেলা প্রশাসন ‎ভোট উৎসবে যোগ দিতে দুবলারচর ছেড়ে ৮ সহস্রাধিক জেলে লোকালয়ে ভোট ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তা জোরদার শান্তির প্রত্যাশায় ব্যালেটের পথে সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ। আদালতের মালখানায় মাদক চুরি: যশোরের সেই বিতর্কিত জারিকারক সেলিম শ্যালকসহ আটক খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই ভোটকেন্দ্র দখলের সুযোগ দেওয়া হবে না। ঝিনাইগাতীর রামেরকুড়া জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রে জেন্ডার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শাড়ি ও ঔষধ উদ্ধারে সফল বিজিবি উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ভোটারদের ৫ লাখ ১৩ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য প্রস্তুত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়


সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। 


৭ম বর্ষে পদার্পণ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  ২৬ জুলাই ২০২৩ তারিখে ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস শিরোনামে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরের রবীন্দ্র কাছাড়ি বাড়ি প্রাঙ্গণে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করতে যাচ্ছে  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 

২ দিনব্যাপী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে থাকবে  আলোচনা, মেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্র কাছাড়ি বাড়িতে সারাদিন রবীন্দ্র পরিবারের সাথে যুক্ত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জলের গান।

উল্লেখ্য যে, গত সাত বছরে বিশ্ববিদ্যালয়টির অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিশ্চিত না হলেও অনেক প্রতিষ্ঠিত পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর সাথে পাল্লা দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অভুতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ কারনে ২০২৩ সালে গুচ্ছ ভর্তির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নাম।


গবেষণার ক্ষেত্রে পুরো দেশের সেরা গবেষকদের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজমের নাম ইতোমধ্যে এডি সাইন্টিফিক ইনডেক্সে স্থান পেয়েছে। এছাড়াও মোট পঁচিশজন শিক্ষকের মধ্যে সকলেই নিজ ক্ষেত্রে গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর অব্যাহত রেখেছেন। 


সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন উদযাপনের প্রস্তুতি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম জানান, ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৬ ও ২৭ জুলাই দুদিনব্যাপী উদযাপিত হবে। প্রথম দিন উদ্বোধনী পর্ব শেষে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা, মেলা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে রবীন্দ্র কাছাড়ি বাড়ি প্রাঙ্গণে।  সেদিন রবীন্দ্র কাছাড়ি বাড়িতে সারাদিন রবীন্দ্র পরিবারের সাথে যুক্ত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যান্ড জলের গান। দ্বিতীয় দিনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের রবি চত্ত্বরে বৃক্ষরোপণ এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উপাচার্য ৭ম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Tag
আরও খবর