গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

নারী নেতৃত্বে "রাজবাড়ী জেলা সংসদ" (রাজেস) এর আত্মপ্রকাশ

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘’রাজবাড়ী জেলা সংসদ (রাজেস)-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের মাসুমা আক্তার হীরা ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অস্মিতা সেন।




সংগঠনটির সাবেক সভাপতি বিপ্লব কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার (১২মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।



নতুন দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক  বলেন,


অস্মিতা সেন বলেন, এই সংগঠনে দায়িত্ব প্রাপ্ত হয়ে আনন্দিত। রাজবাড়ী জেলা সংসদ (রাজেস) শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত  সংগঠন হিসেবে কাজ করবে।


যদিও আমাদের জেলা সংগঠনটি একটু দেড়ী করে প্রতিষ্ঠিত হল। আমরা আশাবাদী আমাদের কার্যক্রমের মধ্যে দিয়ে ভবিষ্যতে একটা সুন্দর ও সমৃদ্ধ স্থান অর্জন করতে পারব। ঐক্যবদ্ধ প্রয়াসেই সত্যিকারের পরিবর্তন সম্ভব, তাই সবাইকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। রাজেস এর এই পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।




নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাসুমা আক্তার হিরা বলেন, অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে প্রকাশ করছি যে, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাজবাড়ী জেলা সংসদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। এটি শুধু একটি পদ নয়, এটি আমার দায়িত্ব, আমার পরিচয়ের আরেকটি অধ্যায়। রাজবাড়ীর শিক্ষার্থী ও তরুণদের জন্য কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য এক বিশাল গর্বের বিষয়।এই অর্জন শুধুমাত্র আমার একার নয়, এটি আমাদের সবার। যাঁরা আমাকে এই দায়িত্বের উপযুক্ত ভেবেছেন, যাঁরা আমার পাশে থেকেছেন তাঁদের প্রতি আমি আন্তরিক  ভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা রাজবাড়ী জেলা সংসদকে আরও সমৃদ্ধ করতে পারব।সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। আমরা এগিয়ে যাব, গড়ব সমৃদ্ধ ভবিষ্যৎ।

Tag
আরও খবর