নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

ক্যাম্পাস চাই দাবিতে ফের উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় : মহাসড়ক অবরোধ


প্রতিষ্ঠার ৮ বছরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার কোন উদ্যোগ গ্রহণ না করায় আবারও ঢাকা-পাবনা মহাসড়ক করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগেও মানববন্ধন ও সড়ক অবরোধ করে আন্দোলন করলেও কোন স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে ইতিবাচক কোন সিদ্ধান্ত গ্রহণ করে নি প্রশাসন। 


এর আগে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে বিগত ১৮ নভেম্বর সকালে অস্থায়ী একাডেমিক ভবনে মানববন্ধন করেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিলেও কোন পদক্ষেপ না নেওয়ায় পুনরায় ১৮ ডিসেম্বর মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


এসময় “রবিয়ানরা ভাড়া ঘরে, প্রশাসন কি করে”, “ আর নয় আশ্বাস, দিতে হবে ক্যাম্পাস”, “আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর”, “ দফা এক দাবি এক, ক্যাম্পাস ক্যাম্পাস” ইত্যাদি স্লোগান তোলে শিক্ষার্থীরা।


২০১৮ সাল থেকে শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। স্থানীয় দুটি কলেজের ভবন ও একটি ভাড়া করা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। যেখানে শ্রেণি কক্ষ সংকটে একই কক্ষে চলছে ছয় ব্যাচের ক্লাস।


উল্লেখ্য, ২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ই মে ২০১৫ তারিখে মন্ত্রী সভার বৈঠকে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫'-এর খসড়া অনুমোদন পাওয়ার পরবর্তীতে ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ''রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন।" 


পরবর্তীতে ২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব সম্পন্ন করেছেন ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ্‌ আজম। বর্তমানে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

Tag
আরও খবর