মাসিক নির্ঝর ম্যাগাজিনের কার্যনির্বাহী কমিটি গঠিত আমিরে জামায়াত রংপুরে আগমণ উপলক্ষ্যে পীরগাছায় ১০দলীয় জোটের স্বাগত মিছিল পলাশে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু নাসিরনগরে অবৈধ মাটি উত্তোলনে দুইজনের কারাদণ্ড, পৃথক অভিযানে জরিমানা শ্যামনগরে ফাইটার কারাতে ক্লাব সদস্যদের বেল্ট প্রদান অনুষ্ঠান শীতার্তদের পাশে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ। শ্যামনগরে জামায়াত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা উলিপুর সরকারি কলেজে সম্বর্ধনা অনুষ্ঠান ধানের শীষের বিজয়ে এক মঞ্চে ঐক্যবদ্ধ নেতা-কর্মীরা মৌলভীবাজার–৩ আসনে ‘ভয়েস রেকর্ড’ ঘিরে বিভ্রান্তি: টার্গেটে আহমদ বিলাল মৌলভীবাজারে তারেক রহমানের নির্বাচনী জনসভায় জনস্রোত সঠিক গণতন্ত্র চর্চায় মনোনিবেশ করতে হবে আশাশুনিতে জামায়াত ইসলামীর নির্বাচনী পথ সভা ও মিছিল জাপানে ‘ডিউটি ফ্রি’ এক্সেস পাবে বাংলাদেশের তৈরি পোশাক: প্রেস সচিব ঘাটাইলে জনসভার মাধ্যমে ওবায়দুল হক নাসিরের নির্বাচনী প্রচারণা শুরু নির্বাচন করতে পারছেন না কুমিল্লা-১০ আসনের বিএনপির প্রার্থী গফুর ভূঁইয়া ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ মনোনয়ন হাতছাড়া ও বহিষ্কারের পর কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা শহীদ ইকবাল ধানের শীষে বাবার জন্য ভোট চাইলেন ডাঃ কাশফিয়া সালাম সুন্দরবনের অভয়ারাণ্যা এলাকায় মাছ ধরার অভিযোগে জেলে আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮  তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং রবি সাংস্কৃতিক কেন্দ্রের তত্বাবধানে শুক্রবার (১১আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটারে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায়  , বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের ১ ঘন্টার লিখিত এবং বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী মোঃ শরিফুল ইসলাম জানান, প্রথমবারের মতো কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছি। নতুন অভিজ্ঞতা হয়েছে। ভালও লেগেছে। এধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য চাকরি ক্ষেত্রে সুফল বয়ে আনবে।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, প্রতিযোগীতাটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ, বাঙালী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীকার আন্দোলন ও আন্দোলন পরবর্তী সরকার গঠন, দেশ গঠন, ক্ষুধা, দারিদ্র্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও '৭৫ এর নির্মম ঘটনা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে। এছাড়াও শিক্ষার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রেরণা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রবি সাংস্কৃতিক কেন্দের উপদেস্টা ও বাংলা বিভাগের শিক্ষক খায়রুন নিসা ঝিলিক বলেন, রবি সাংস্কৃতিক কেন্দ্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ, বঙ্গবন্ধু,  মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আরও জানবে, আরও অনেক ঋদ্ধ হবে বলে আমি প্রত্যাশা রাখি৷ ভবিষ্যতেও রবি সাংস্কৃতিক কেন্দ্র শিক্ষার্থীদের জন্য এই ধরনের আয়োজন করবে।

Tag
আরও খবর