মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্রীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত যশোর পৌরবাসীর ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ: দ্রুত সড়ক সংস্কারের ঘোষণা প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন রবি ভলিবল দল

সংগৃহীত ছবি


মুজিববর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে 'বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ' কে প্রতিপাদ্য হিসেবে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ৩য় আসরের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ২৬ সেপ্টেম্বর সোমবার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বনাম ওয়ার্ল্ড ইউনির্ভাসিটির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ওয়ার্ল্ড ইউনির্ভাসিটিকে ২-১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।


ক্যাপ্টেন মিহির রায় চৌধুরীর নেতৃত্বে এই জয়ের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভলিবল দল প্রথম রাউন্ডে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়।


উল্লেখ্য, এর আগে ইউআইটিএস ইউনিভার্সিটি, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বিপক্ষে জয়ী হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভলিবল দল।

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর পরামর্শ ও পৃষ্ঠপোষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অগ্রগতির পাশাপাশি ক্রীড়াসহ সকল সহশিক্ষামূলক কার্যক্রমে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। 


বঙ্গসবন্ধু ৩য় আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের মেন্টরিং করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক জনাব বিজন কুমার।

আরও খবর