আন্তর্জাতিক নারী দিবস নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল ভারত সন্তানের মৃত্যু পিতার জীবনের অর্ধেক শূন্যতা, অধ্যাপক ডাঃ কামাল উদ্দীন। শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যবেক্ষণে স্বাস্থ্যমন্ত্রী শান্তিগঞ্জে দরগাপাশা ইউনিয়ন জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী শেরপুরে খোলা ড্রামে জ্বালানি তেল বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ঝিনাইগাতীতে সম্প্রীতি ও সমাজকল্যাণে ইফতার ও দোয়া মাহফিল কুলিয়ারচরে ৫২৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক কচুয়ায় মেধা বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাকঃ টাকা দাবি করে মেসেজ শেরপুরে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা লাখাই থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-২। উলিপুরে ছাত্র হিযবুল্লাহর উদ্যোগে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা লাখাইয়ের বুল্লাবাজারে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩ মিষ্টি দোকানকে ৩০হাজার টাকা অর্থদণ্ড যশোরে জনরোষে ধরা পড়লেন ‘সিরিয়াল প্রতারক’ মাহমুদা: নেপথ্যে কোটি টাকার জালিয়াতি

শিশুদের মাঝে ঈদ উপহার নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব


ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে শিশুদের হাতে ঈদের উপহার তুলে দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউবিসিসি) সদস্যরা। 


শনিবার (২৩ মার্চ) ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে মাদ্রাসা শিশুদের হাতে ঈদের উপহার তুলে দিয়েছেন তারা। পরবর্তীতে শিশুদের সাথে ইফতার করেন তারা।শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির বিষয়ে আরইউবিসিসি প্রেসিডেন্ট মো: সাব্বির হোসাইন জানান, 


“পবিত্র মাহে-রমজানের মাদ্রাসার শিশুদের সাথে ইফতার এবং পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ ভাগাভাগি করার মধ্যে থাকা যে তৃপ্তি, এটা এক অসাধারণ অনূভুতি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতি বছরের ন্যায় এ বছরও এই আয়োজন করেছে। এই ধারা অব্যাহত থাকুক।”

ব্যাতিক্রমধর্মী এই উদ্যোগের বিষয়ে আরইউবিসিসি উপদেষ্টা ও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার জানান,


“ঈদ মানেই আনন্দ! আর রমজান যেন মনে ঈদের আগমনেরই আনন্দ জাগায়। আর তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গতবারের ন্যায় এইবারও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ব্যাতিক্রম আয়োজন ছিল। আমরা মনে করি কোনো বড় রেস্টুরেন্টে দামী খাবার দিয়ে ইফতার করার চেয়ে সেই টাকা দিয়েই আমরা যদি আমাদের আশে পাশের যেসকল বাচ্চারা সকল সুবিধা থেকে বঞ্চিত তাদের সাথে ইফতার করি ও তাদের ঈদ উপহার দিতে পারি তাহলে হয়তো এর আনন্দ ও মহিমা আরো দ্বিগুন হয়ে যাবে। আমরা তেমন টাই করার চেষ্টা করেছি। আশা করছি সামনের দিনগুলিতেও আমরা এমন ভালো কিছু আয়োজন করার চেষ্টা করবো।


উল্লেখ্য, এর আগে গতবারও পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে ব্যাতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছিল আরইউবিসিসি। এসময় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেছিলেন সদস্যরা।

আরও খবর