শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস যশোরে চালডাল কর্মীদের সংকট নিরসন: বকেয়া পরিশোধ ও অভয় দিচ্ছে কর্তৃপক্ষ আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু দিনাজপুরে ঐতিহাসিক বড় ময়দানে কাঁটাতার অপসারণের দাবিতে প্রতিবাদ ও মনোবন্ধন তুচ্ছ ঘটনায় রায়পুরে যুবদল নেতা নিহত কুমিল্লায় প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় অস্ত্রের মহড়া, আতঙ্ক যশোরে হোটেলের কক্ষ ভেঙে মিটফোর্ডের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: রহস্য বাড়াচ্ছে মোবাইলের ‘ফ্লাইট মোড লালপুরে অনুমতি ছাড়ায় মাটি খননের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, জরিমানা স্বর্ণলতার রহস্যময় জীবন শান্তিগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবচরে বাবার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা বাঘারপাড়ার খাজুরা বাজারে ইউএনও’র ঝটিকা অভিযান: গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড নেপালে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু: এএফপি আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতার লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের সিনেট ‎সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলো ১৪ জেলে: অপ্রতিরোধ্য দস্যুবাহিনীর নতুন হুমকি অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অবৈধ ভবন গুঁড়িয়ে, ১২ দোকানে জরিমানা

উৎসব মুখর পরিবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন



সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ ২৬ জানুয়ারি  (বৃহস্পতিবার ) ।রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সকাল থেকেই উৎসব মূখর পরিবেশে পালিত হয় হিন্দুদের অন্যতম এই ধর্মীয় উৎসবটি।



'সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন।




এই উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করার মাধ্যমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।



রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ অস্থায়ী পূজা মন্দপে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মালম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান।



 সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।



এসময় একাডেমিক ভবন-১ এর থিয়েটার রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের উপস্থিতে নাচ,গান, কবিতা পরিবেশন করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।এসময় আগত অতিথিদের আপ্যায়ন করানো হয় ও পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

আরও খবর