মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ধর্ষণ-হত্যার শিকার রামিসার জন্য ন্যায়বিচার দাবিতে গোয়ালন্দে মানববন্ধন মধুপুর পীরগাছা ডাকঘর এখন ভুতুড়ে বাড়ি-দীর্ঘদিন যাবৎ ধরে বন্ধ: আধুনিক যুগেও অন্ধকারে কয়েক হাজার মানুষ বরিশাল ২৫ নং ওয়ার্ডে একাধিক নেতা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ পীরগাছা সদর ইউনিয়নের ৬ ওয়ার্ডের জামায়াত মনোনীত ইউপি সদস্যদের নাম ঘোষণা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর

বাউয়েট এর নতুন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-06-2023 08:51:38 am

এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাউয়েট এর উপাচার্য হিসেবে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ। তিনি প্রাক্তন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) এর স্থলাভিষিক্ত হলেন। উপাচার্যের দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক, পিএসসি (অব.), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল শেখ শামীম হোসেন (অব.), বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা এবং ডেপুটি রেজিস্ট্রারগণ। 


নবনিযুক্ত উপাচার্য বাউয়েটে যোগদানের পূর্বে মিলিটারি ইনিস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর এবং সাইন্স এন্ড হিউম্যানিটিজ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষাগত জীবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট) থেকে মাস্টার অব সায়েন্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকালটি অব বিজনেস স্টাডিজ থেকে এমবিএ (এইচআর) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ডুয়েটে পিএইচডি ফেলো হিসেবে কাজ করছেন। তার ১৭ টি গবেষণা আর্টিকেল দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। 


তিনি ২০২১ সালে সেনা পারদর্শিতা পদক এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ার সম্মান অর্জন করেন। নবনিযুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন। 

Tag
আরও খবর