নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

বাউয়েট ক্যাম্পাসে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত।।

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-09-2023 08:37:59 am


বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 


আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ, ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি শিক্ষার্থীদের প্রদর্শীত ফটো গ্যালারী ঘুরে দেখেন।


এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। 


প্রধান অতিথি চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী ছাত্র—ছাত্রীদের উৎসাহ প্রদান করে বলেন, ‘প্রাকৃতিক পরিবেশের সাথে সংশ্লিষ্ট বাস্তবধর্মী ছবি তোলা এবং প্রদর্শনীর আয়োজন করতে হবে।’ তিনি চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের সাথে সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 


ফটোগ্রাফি এন্ড মিডিয়া কস্নাবের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম এবং ক্লাবের সহসভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, ‘ভবিষ্যতে আরো বড় পরিসরে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।’  


চিত্র প্রদর্শনীতে ডিএসএলআর এবং মোবাইল ক্যাটাগরিতে মোট বাছাইকৃত ৫০টি ছবি স্থান পেয়েছে। প্রদর্শনী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

Tag
আরও খবর