মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আমাদের আত্মসম্মানবোধ

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 21-06-2024 03:22:43 pm

একটি জাতিকে সাফল্যের দিকে ধাবিত করতে মানুষের আত্মসম্মানবোধ বৃদ্ধি সবার আগে প্রয়োজন। আত্মসম্মানবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটা বিষয়। তাই বলে ব্যর্থ বা অসফল হলেই আত্মসম্মান নষ্ট হয়ে গেছে- এ রকম চিন্তা করাটা বেমানান।


আত্মসম্মানবোধ আমাদের একটি সুশৃঙ্খল বেড়াজালে আবদ্ধ করে। নিজের সম্মান রক্ষা করতে শেখায়। জীবনের লড়াইয়ে একদিন আমাদের সাফল্য আসবে আরেকদিন রবে ব্যর্থতায়। ব্যর্থতার দিনে নিজের আত্মসম্মানবোধ পুড়িয়ে খাওয়া কোনো কাজের কথা নয়। 


ব্যর্থ হলেই ‘সব শেষ’ এমনটা ভাবা ঠিক নয়। আমাদের দেশে শতভাগ সফল হতে না পারলে লজ্জা পাওয়ার প্রশ্ন ওঠে, আত্মসম্মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়; তাই এখানে কেউ ব্যর্থ হতে চায় না। সবাই অন্যায়ভাবে, টাকা দিয়ে, দুর্নীতি করে যেভাবেই হোক সফল হতে মরিয়া হয়ে ওঠে।


মানুষ অনন্তকালের যাত্রায় চলে যায়। এই ক্ষুদ্র পৃথিবীতে রেখে যায় তার অর্জিত সম্মান। মানবজাতির উচিৎ অর্থসম্পদের প্রতিযোগিতা না করে, প্রতিযোগিতা করা সম্মান অর্জনের। যে যত সম্মান অর্জন করে এই পৃথিবী থেকে বিদায় নিবে সে তত সফল। দিন শেষে আমরা আমাদের সঙ্গী হিসেবে পাই আমাদের ভালো ও মন্দ কাজ। তাই পৃথিবীর বুকে অমর হয়ে থাকতে প্রয়োজন আত্মসম্মানের প্রতিযোগিতা।


জাতি হিসেবে যখন আমরা সম্মান অর্জনের প্রতিযোগিতায় উপবিষ্ট হবো, তখন সৎ কর্ম করার একটি মানুষিকতা আমাদের মাঝে তৈরি হবে। তবে লক্ষ্য রাখতে হবে, এই আত্মসম্মান বৃদ্ধির কর্মযজ্ঞে যেনো লোক দেখানো মন-মানুষিকতা না চলে আসে।

আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৮৫ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৮৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৮২১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে