বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

ঢাবি রোভারদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-04-2023 03:58:34 pm


ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন রোভার স্কাউট ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এ্যালামনাই কক্ষে সংগঠন দু'টির প্রায় শতাধিক রোভার সদস্যদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


সিনিয়র রোভার মেট তামান্না আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় কমিশনার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, ডুরসেফ সভাপতি মো. মুহসিন, সাধারণ সম্পাদক জহির আহমেদ সরকার, রোভার স্কাউট লিডার ড. মুমিত আল রশিদসহ অন্যান্য অতিথিবৃন্দ।


এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের পিআরএস ফরিদা ইয়াসমিন, রোমানা আক্তার শিরিন, সাবেক সিনিয়র রোভার মেট ফজলে রাব্বি নিরব, মাজেদুল হক, , দাদা আকবর আলী, আল শাহরিয়ার রোকন, ফয়সাল আহাম্মদ,তুহিন মুস্তাফিজসহ বর্তমান সিনিয়র রোভার মেট বৃন্দ। 


বিশেষ অতিথির বক্তব্যে মো. মুহসিন সকল রোভারকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


ছবি: ঢাবি রোভারদের ইফতার মাহফিলের আয়োজনের চিত্র।


অনুষ্ঠানের প্রধান অতিথি আই কে সেলিম উল্লাহ শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, রোভারদেরকে শিক্ষার অর্জনের পাশাপাশি মানব সেবায় নিয়োজিত হতে হবে। এজন্য তিনি রোভারদের জন্য বেশি বেশি হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করার তাগিদ দেন। অতিথিদের বক্তব্য শেষ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও প্রধান রোভার স্কাউট লিডার জনাব মাহমুদুর রহমান সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৪৬৩ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে