নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

ডাকসুর রোকেয়া হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত পলাশের মুনতাহা ইসমাইল এশা



              নরসিংদী পলাশ উপজেলার মেয়ে মুনতাহা ইসমাইল এশা ডাকসুর রোকেয়া হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরীর মেয়ে। 


          ৯ সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। এতে মুনতাহা ইসমাইল এশা ১১৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়ে রোকেয়া হলের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়।


           নির্বাচিত হওয়ার পর মুনতাহা ইসমাইল এশা জানান, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের কাছে। ডাকসু নির্বাচনে রোকেয়া হল সংসদে কার্যনির্বাহী সদস্য পদে আমি বিজয়ী হয়েছি। আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনেক অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমাকে এত এত সাহস-অনুপ্রেরণা দিয়ে যাওয়ার জন্য। সবার কাছে দোয়া চাই,আমার এই নেতৃত্ব যেন দেশ ও দশের কল্যাণে আসে।

 

                  মুনতাহা ইসমাইল এশার বাবা অধ্যাপক ইসমাইল হোসেন খায়েরী বলেন, আমার মেয়ে নরসিংদী এন কে এম হাই স্কুল এন্ড হোমস থেকে এসএসসি ও নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৩৮তম স্থান অর্জন করে।

 

                 তিনি তার মেয়ে ডাকসু নির্বাচনের ভোটে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করে বলেন, মুনতাহা স্কুল জীবন থেকেই বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত থেকে অসহায় মানুষের জন্য কাজ করেছিল, এখনো তা অব্যাহত আছে। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি চাই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে মুনতাহা ইসমাইল এশা।


Tag
আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৫৫৬ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে