চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবি শিক্ষার্থী নওরীনের রহস্যজনক মৃত্যু

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2023 11:30:54 am

ইবি শিক্ষার্থী নওরীন । © সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী নওরীন নুসরাতের ছয়তলা থেকে পড়ে আত্মহত্যার ঘটনাটি রহস্যের জন্ম দিয়েছে। নওরীনের বাবার দাবি তার মেয়েকে হত্যা বা আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। শশুরবাড়ির মানসিক অত্যাচারে এমন ঘটনা ঘটেছে বলেও দাবি তার। এর ফলে মেয়ের মৃত্যুর বিচার দাবি করেছেন নওরীনের বাবা স্কুল শিক্ষক নজরুল ইসলাম।


নওরীনের বাবা নজরুল ইসলাম বলেন, ঘটনার দিন সকাল থেকে ফোনে না পেয়ে আমি আর ওর মা ওরা যেখানে থাকত সেখানে রওনা হয়েছিলাম। মেয়ের জামাই বলল, ‘আমি অফিসে আছি, আপনারা ৬টার পরে আসেন। না হলে বাসায় ঢোকা যাবে না। 


পথিমধ্যে মেয়ে ফোন দিয়ে বলে, ‘বাবা আমাকে খলিল (স্বামী) অনেক কথা বলেছে, আমি সহ্য করছি। কিন্তু ওর মা (শাশুড়ি) কেন আমাকে বাজে কথা বলবে? আমি এটা মানতে পারব না।’ আমি তখন তাকে বললাম, ‘একটু ধৈর্য ধরো, আমরা আসছি।’ এরপর শুনলাম আমার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। তারা হয় প্লান করে আমার মেয়েকে মেরেছে না হয় আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমি আমার মেয়ের মৃত্যুর তদন্ত চাই। যারা এর জন্য দায়ী তাদের বিচার চাই। আমরা আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুতই আইনি পদক্ষেপ নেব।


তিনি আরো বলেন, ‘বিয়ের সময় শ্বশুরবাড়ির লোকজন বলেছিল ওকে পড়াশোনা করাবে এবং ছয় মাস পর মাস্টার্স পরীক্ষা শেষ হলে আনুষ্ঠানিকভাবে তুলে দেব, তখন সংসার শুরু করবে। এই বলেই বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক দিনের মধ্যেই তারা সংসার করা ও বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয়। ক্যাম্পাসে যেতে নিষেধ করে। এ নিয়ে তাদের মাঝে মনোমালিন্য হয়। মানসিকভাবে বিভিন্ন ধরনের প্রেশার দিতে থাকে। তাকে এক কক্ষে আটকে রাখে। মেয়ে আমাকে বলেছিল, ‘বাবা, আমার ওপর আস্থা রাখো। আমি এখান থেকে বের হয়ে পড়াশোনা শেষ করে তোমার স্বপ্ন পূরণ করব।


লাশবাহী ফ্রিজিং গাড়িতে বুধবার বিকেলে টাঙ্গাইলের কালীহাতি উপজেলার গ্রামের বাড়িতে পৌঁছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নওরীন নুসরাতের মরদেহ। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের বাসে সেখানে পৌঁছান নওরীনের সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা। সেখানেই এসব অভিযোগ করেন নওরীনের বাবা নজরুল ইসলাম।


এ সময় তিনি আরো বলেন, ‘আমি ছোটবেলায় মাকে হারিয়েছি। ওকেই মা বলে ডাকতাম। আমি মা-মেয়ে দুজনকেই হারালাম। আমি আমার মেয়েকে রক্ষা করতে পারলাম না। কত আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম। মেহেদির রংও উঠল না। আমি এখন কিভাবে বাঁচব?’


এ বিষয়ে নিহত নওরীনের স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

 

শাশুড়ি শামসুন্নাহার বেগম বলেন, ‘কোনো ধরনের পারিবারিক কলহ ছিল না। ওই পরিবার থেকে এখন অনেক কথা বানিয়ে বলা হচ্ছে। তাদের মেয়ের মানসিক সমস্যা ছিল, সেটা আগে বলেনি। অনেক উচ্চ পাওয়ারের ওষুধ খেত, এগুলোর প্রেসক্রিপশন আমাদের কাছে আছে। আমার পরিবারে এমন কিছু ছিল না যার জন্য কলহ হবে। আর আমরা পড়াশোনা কেন বন্ধ করতে বলব? উল্টো নওরীনের মা নিজেই আমাকে ফোন দিয়ে বলত দ্রুত বাচ্চা নেওয়ার জন্য।’

নওরীনের মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি কিছু বলতে পারব না। আমার ছেলের অবস্থা মুমূর্ষু। আমি আর কোনো কথা বলব না।’ 


মঙ্গলবার (০৮ আগস্ট) বিকেলে সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের একটি ভাড়া বাসার ছয়তলা থেকে পড়ে নওরীনের মৃত্যু হয়। স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে সেখানে থাকতেন নওরীন। মাত্র ১৮ দিন আগে তাদের বিয়ে হয়।

আরও খবর