গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ইবিতে প্রজ্বলিত সন্ধ্যা অনুষ্ঠিত


ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রজ্বলিত ৩৫ ব্যাচের উদ্যোগে 'প্রজ্বলিত সন্ধ্যা' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো ব্যাচ-ডে এর চলমান আয়োজন হিসেবে ব্যাচকে নতুনভাবে উপস্থাপন ও বিশ্ববিদ্যালয়ের অনন্য নজির স্থাপন করতে এ আয়োজন করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল ব্যাচের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। 


অনুষ্ঠানটি সফল করতে গত ১৩ মে বিশ্ববিদ্যালয়ের ডায়েনা চত্বরে প্রথম আলোচনায় বসে শিক্ষার্থীরা। সেখানে কার্যবিবরণী উপস্থাপন ও দায়িত্ব বণ্টন করা হয়। পরবর্তীতে ব্যাচকে ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে একের পর এক নিদারুণ প্রমো ভিডিও শুটিংয়ের আয়োজন করা হয়। সর্বশেষ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে দুপুর ৩টা থেকে শুরু করে করে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সফলভাবে চলে এই অনন্য আয়োজন। 


অনুষ্ঠানটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন নাঈমুল ফারাবি, জান্নাতুল তামান্না, সাফিনুর তন্ময়, ফুয়াদ হাসান, রানা আহম্মেদ অভি, ফারিহা আঁখি, মোবারক হোসেন আশিক, জুবায়ের রনি, সিয়াম আহম্মেদ সিফাত, জো সিং, শাম্মী আক্তার, রাইসা আমীন লস্কর,  সাদিয়া আফরিন অমিন্তা, মাহবুবা নুপুর, সুদীপ রয়, মুজাহিদুর ইসলাম, মুবাশ্বির আমিন, ত্বাকি খাঁন, শাওয়ানা শামীম নিশু, শরীফ সৌরভ, আবু খায়ের, নয়ন পারভেজ, নাফিস তাহমিদ, আর্য পাল, সালমান শাওন, মাহমুদ খাঁন, আবু খায়ের, আবিদ ইমতিয়াজ, জুনাইদ মোস্তফাসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান মিজান, রেজওয়ানা মিতীল, শাওয়ানা শামীম নিশু ও আব্দুল মাজেদ সাগর।


সাংস্কৃতিক সন্ধ্যাকে রাঙ্গিয়ে তুলতে গান করেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড দ্য সোবার। এছাড়া পারফর্ম করে বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিল্পী সাফিউর রহমান, নুরুন্নবী সরকার নিরব, প্রতীক দা, বর্ষণ, আব্দুল্লাহ পারভেজ, ইশতিয়াক ইমন, গোলাম হক্কানিসহ আরও অনেকে অনেক শিল্পিরা৷ তাছাড়া অনুষ্ঠানটি আরও সুন্দর করে তুলবার জন্য বিশ্ববিদ্যালয়ের সংবর্ত-৩৬ থেকে অংশগ্রহণ করেন- বর্ণালী বর্ণা, মিম জাহান খুশি, নুসরাত ঐশি, ইফতিয়াক, আহনাফ ফুয়াদ, বাশুদেব প্রমুখ। 


অনুষ্ঠানটি সম্পর্কে প্রজ্বলিত ৩৫ ব্যাচ এর শিক্ষার্থী সাফিনুর তন্ময় বলেন,  'আমারা সবাই মিলে প্রজ্বলিত সন্ধ্যা আয়োজনটি সফল করেছি। ইবিতে প্রথমবারের মতো সকল ব্যাচের অংশ গ্রহণের মাধ্যমে একটি ব্যাচের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রজ্বলিত ৩৫ ব্যাচ আগামীতে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসবো এটা প্রত্যাশা রাখছি। তাছাড়া অনুষ্ঠানটি সফল করার জন্য যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে তাদের সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'


জান্নাতুল তামান্না বলেন, 'ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে অনেক বেগ পোহাতে হয়। আমাদের আর্থিক সমস্যা ছিলো আমাদের শিক্ষকরা পাশে দাঁড়িয়েছেন এবং প্রশাসন সাহায্য করেছে। ক্লাস,পরিক্ষা থাকার পরও আমাদের ও আর্থিক সহযোগিতা করার কারণে আমরা প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরেছি। দিনশেষে আমার সফল হয়েছি এমনকি অনেক মানুষের প্রচুর প্রশংসা কুড়িয়েছি এবং আমাদের শিক্ষকসহ, সিনিয়র-জুনিয়রদের অনেক ভালোবাসা পেয়েছি।ভবিষ্যতে এর থেকে ভালো কিছু করার আশা রাখছি। প্রত্যাশা রাখছি প্রজ্বলিত -৩৫ এই ক্যাম্পাসকে সামনে আরো বড় কিছু উপহার দিবে ইনশাআল্লাহ।'


সার্বিক বিষয়ে নাঈমুল ফারাবি বলেন, 'আয়োজনে অনেক প্রতিবন্ধকতা ছিল। পরিশেষে আয়োজন সফলতা পেয়েছে। প্রশাসন আমাদের সুন্দর আয়োজনের জন্য অভিবাদন জানিয়েছে, এটা আমাদের জন্য প্রাপ্তি। আমাদের আয়োজকদের কিছু ভুল ছিলো, তাছাড়া আয়োজনের আর কোনো সমস্যাই ছিলোনা। আমাদের প্রচারণা থেকে পারফরম্যান্স, স্টেজ ডেকোরেশন সবক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া ছিলো, এজন্য সবাই গ্রহণ করে নিয়েছে আমাদের। আমরা আশাবাদী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি চর্চা এভাবেই এগিয়ে যাবে, আমরা আরো প্রসিদ্ধ হবো। পরিশেষে বলতে চাই প্রোগ্রামের সফলতা প্রাণবন্ত দর্শকদের সর্বোচ্চ সংখ্যাক অংশগ্রহণেই ছিল। আমরা শিল্পকে ভালোবাসি, শিল্পীকে সম্মান করি।'



আরও খবর