চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

আড্ডা ও খুঁনসুটিতে ইবির ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে


সুন্দর প্রকৃতি। চলছে ফুটবল টুর্নামেন্ট। কিছুক্ষণ পরে স্নিগ্ধ ছোঁয়ায় সেজেছে টিএসসিসি। সকল কাজ ফেলে রেখে একত্রীত সিনিয়র-জুনিয়র। কোন র‌্যাগিং মতো অপসংস্কৃতি চর্চার জন্য নয়, সবাই পরস্পরকে কাছে পেয়ে অনেকটা আবেগাপ্লুত। 'নুরু, পুশি, আয়েশা, শফি সবাই এসেছে, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে' কবি গোলাম মোস্তফার বনভোজন কবিতার এই লাইনের মতো শিক্ষার্থীরা সবাই যেন তারার হাসি হেসেছে। বলছিলাম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের চড়ুইভাতি ও মিলনমেলার গল্প।


ঋতুচক্রের হাজিরা খাতায় কার্তিক মাসের প্রথম দিন, হেমন্তকাল। সকাল ১১ টায় বিভাগের আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের শেষে বর্ণিল আয়োজনে আয়োজন করা হয় চড়ুইভাতির। পরে সন্ধায় জাঁকজমকপূর্ণভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্ত হয়।


এসময় উপস্থিত ছিলেন বিভাগের স্নাতক (সম্মান) এর ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ এবং স্নাতকোত্তর ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রায় আড়াইশো ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সবাই আবেগাপ্লু।


শিক্ষার্থীরা জানান, 'দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র একত্রীত হয়ে শিশুদের মতোই খুনসুটিতে মেতেছিলেন শিক্ষার্থীরা। আড্ডার আসরে স্মৃতিচারণ করে অনেকে  ফিরে গিয়েছিলেন সেই ছোটবেলায়। বিশ্ববিদ্যালয়ে সবুজ ক্যাম্পাসে আড্ডার সঙ্গে সঙ্গে চলছিল বিভিন্ন স্টাইলে তোলা সেলফির ঘনঘটা। মুখর প্রাণের স্পন্দন জেগেছিল বিভাগের সকল শিক্ষার্থীদের প্রাণ জুড়ে। '


চড়ুইভাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের একজন আব্দুল্লাহ পারভেজ। তিনি বলেন, ' আন্তঃসেশন ফুটবল টুর্নামেন্ট ও চড়ুইভাতির মাধ্যমে বিভাগের সকলের সঙ্গে ভালোবাসার বন্ধন যেন আরো দৃঢ় হলো। এই অনুষ্ঠানটিকে বাস্তবায়ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সবার অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছিল চমৎকার উৎসবমুখর।

Tag
আরও খবর