চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

প্রভোস্ট কাউন্সিলের আয়োজনে ও ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আট দলীয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলা মাধ্যমে শেখ রাসেল হল ও ইংরেজি মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

‘আসন্ন অর্থনীতির মন্দা মোকাবেলায় সরকার যথোপযুক্ত পদক্ষেপ নিয়েছেন’ শিরোনামে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার বাংলা মাধ্যমের ফাইনালে অংশগ্রহণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (সরকারি দল) ও শেখ রাসেল হল (বিরোধী দল)।

ছায়া সংসদে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাবনা উত্থাপন করেন শাহজাহান আলী। এছাড়া সরকার দলীয় মন্ত্রী হিসেবে আব্দুল্লাহ আল নোমান ও দলীয় সাংসদ হিসেবে মাসুম সরকার প্রস্তাবনার পক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন। বিরোধী দলীয় নেতা হিসেবে সায়েম আহমেদ, উপনেতা নাহিদ হাসান ও দলীয় সাংসদ হিসেবে নাজমুস সাকিব প্রস্তাবনার বিপক্ষে যুক্তিতর্ক উত্থাপন করেন। সেরা বিতার্কিক নির্বাচিত হয় বিরোধী দলীয় সাংসদ নাজমুস সাবিক।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মিজানুর রহমান ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল আম্বিয়া। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আহবায়ক রুমী নোমান স্পিকার এবং ফতেমাতুজ্জোহরা ইরানী সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

এদিকে, ইংরেজি মাধ্যমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে শহীদ জিয়াউর রহমান হলকে (সরকারি দল) হারিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল (বিরোধী দল) চ্যাম্পিয়ন হয়। সরকারি দলে ছিলেন সাদিকুর রহমান (প্রধানমন্ত্রী), সাকিল আহমেদ (মন্ত্রী) ও শাহাব উদ্দীন ওয়াসিম (দলীয় সাংসদ) এবং বিরোধী দলে ছিলেন আরোশী আঁখি (দলীয় নেতা), শাওয়ানা সামীম (উপনেতা) ও মারজান সায়িদা (দলীয় সাংসদ)। এ পর্বে বিতর্কের প্রতিপাদ্য ছিল ‘দ্যা গভার্মেন্ট হ্যাজ টেকেন এপ্রোপ্রিয়েট মেইজার  টু কন্ট্রোল ইনভারমেন্টাল পলিউশন’। এতে সরকারি দলের সাদিকুর রহমান সেরা বিতার্কিক নির্বাচিত হন।

এসময় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া এবং বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড.মামুনুর রহমান। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন সহ বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আমার যত জায়গায় পদচারণা তার মধ্যে বিতর্কের এই জায়গাটা ছিল আমার সবচেয়ে পছন্দের। বিতর্কের মাধ্যমে আমরা যুক্তিবাদী হতে শিখি। এজন্যই বিতর্কে যুক্তির চাষ ও জোরের বিনাশ হওয়া উচিত।’

পরে অতিথি ও বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও খবর