চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য, বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয় পরিষদের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্পোর্টস ফেডারেশন’র (ফিসু) পতাকা উত্তোলন করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান এবং অলিম্পিক পতাকা উত্তোলন করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল। এছাড়াও নিজ-নিজ দলের পতাকা উত্তোলন করেন দলীয় ম্যানেজার ও প্রশিক্ষকবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম সকলকে বিজয়ের মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আমি খুশি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি, আগামী দিনে আরো বেশি সংখ্যক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের সময় শৃঙ্খলার শিক্ষা ভালোভাবে প্রদর্শন করতে পারেন খেলোয়াড়রা। খেলায় হার-জিত থাকবেই। কিন্তু সম্পর্কের মাধুর্য যেন হারা জেতার মধ্যেও বজায় থাকে।’

বক্তব্য প্রদান শেষে উপাচার্য বেলুন ও পায়রা উড়িয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ২০২২-এর উদ্বোধন করেন। পরে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারীঅধ্যাপক শিরিনা খাতুন বীথি ও শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমানের সঞ্চালনায় আরতুস ও অন্তরার দল ডিসপ্লে, বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর দল লাঠি খেলা এবং ডলী ও রিতা মন্ডল লালন সংগীত পরিবেশন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম খেলায় হ্যান্ডবল (ছাত্র)-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ২৪-১৪ গোলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করেছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭টি পুরুষ দল ও ৬টি নারীদল প্রতিযোগিতার হ্যান্ডবল ক্যাটাগরিতে অংশ নিচ্ছে।১৮ ডিসেম্বর থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে।

Tag
আরও খবর