চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

ইবির হিসাব বিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিভাগের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের হলরুমে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম। এছাড়াও ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. অরবিন্দ সাহা সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিক্ষকদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। বিভাগের শিক্ষার্থী  জুবায়ের সালমান ও জান্নাত-এ-নূর মারিয়ার যৌথ সঞ্চালনায় উপস্থিত শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে প্রাণবন্ত দিক-নির্দেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বাইরের জগৎ থেকেও শিক্ষা নিতে হবে। জ্ঞান অর্জন করে নিজের জীবনে ও সর্বোপরি জাতীয় জীবনে অবদান রাখতে হবে।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন শিক্ষার্থীদের বরণ করতে বিকেলে বিভাগের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থী ও নবীনরা ছাড়াও বিভাগীয় সভাপতি, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর