লালপুরে মোমিনপুর মাদরাসায় শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষকের বিদায় জাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন ভূঁইয়া আজ রাতেই ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম, চমকের অপেক্ষায় ফুটবল বিশ্ব ইসলামপুরে কারিগরি ও কর্মমুখী শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ইসলামপুরে কোরবানি পশু জবাই ও পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ‎মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা লাখাইয়ে ২১ঘন্টা পর ভেঁসে উঠলো সুতাং নদীতে নিখোঁজ সাদেকের লাঁশ। মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ চবিকে গোলবন্যায় ভাসিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা ঈশ্বরগঞ্জ-উচাখিলা ১১ কিমি সড়ক খানাখন্দে বেহালদশা জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির জেলা বিএনপির মতবিনিময় পীরগাছায় অসহায় বাবার আকুতি: সন্তানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ৮ লাখ টাকা উত্তর ও দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের সেতুবন্ধন: খুলনা–পঞ্চগড় আন্তঃনগর ট্রেন চালুর জোর দাবি অধ্যাপক ডক্টর তরিকুল ইসলামের ধান পাকলেও মিলছে না স্বস্তি, চিটা ধানে কমতে পারে ফলন দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এক যুবকের মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে আটক পাঁচ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঢাকা উত্তর ছাত্রদলের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়াকে কুলিয়ারচরে সংবর্ধনা

কেন্দ্রীয় গ্রন্থাগারে সর্বোচ্চ সংখ্যক বই পেল নজরুলীয়ানরা

কেন্দ্রীয় গ্রন্থাগার , নজরুল বিশ্ববিদ্যালয়




নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দেওয়া চাহিদা তালিকা অনুসারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এইবারই সর্বোচ্চ সংখ্যক বই পেলেন শিক্ষার্থীরা। ১৭ লক্ষ ৭৪ হাজার ১ শত ৭৮ টাকা প্রাক্কলন ব্যয়ে ৬ অনুষদভুক্ত ২৪টি বিভাগের জন্য কেনা হয়েছে ২৮০৯টি একাডেমিক সম্পর্কিত বিভিন্ন বই।


 নজরুল ইন্সটিটিউট, পরিবেশবাদী সংগঠন গ্রিন ক্যাম্পাস ,শিক্ষক সমিতি ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ক্রয়কৃত এই বইগুলো এখন সেল্ফে গোছানোর জন্য প্রক্রিয়াধীন রয়েছে। নিউজিল্যান্ডভিত্তিক কোহা সফটওয়্যারের মাধ্যমে বইগুলোর উপাত্ত লিপিবদ্ধকরণের কাজ চলছে । এছাড়া ডেটাবেইজে সংযোজন, নম্বরিং ,ক্যাটালগিং ও সিল শেষে আগামী ২ মাসের মধ্যে গ্রন্থাগারের সেল্ফে সংযোজন করা হবে সকল বই। সব মিলিয়ে প্রায় ৩৭ হাজার বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি পেলো শিক্ষার্থীরা।


নজরুল বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুজ্জামান খান দেশচিত্রকে বলেন, গ্রন্থাগার শুধুমাত্র বই দিয়ে সমৃদ্ধ করলেই হবে না নিশ্চিত করতে হবে নিয়মিত শিক্ষার্থীর উপস্থিতি। শিক্ষার্থীদেরকে বলবো শুধুমাত্র সফটকপি নির্ভরশীল না হয়ে হার্ড কপিও পড়তে হবে। এতে জ্ঞানের পরিধি আরো গভীর হবে। সেই সাথে একাডেমিক বইগুলো পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাহিত্য নির্ভর বইগুলোও পড়তে হবে।”


বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ''গ্রন্থাগারের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে গ্রন্থাগারের বই তাদেরকে রেফার করতে হবে। শুধুমাত্র শীট অথবা নোট নির্ভর না হয়ে মূল বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে।''


বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো. জালাল উদ্দীন বলেন, ''একটি দেশ কতটুকু উন্নত সেটা বোঝা যায় সেই দেশের লাইব্রেরি দেখে। এবার শিক্ষক-শিক্ষার্থীদের চাহিদা তালিকা অনুসারে আমাদের গ্রন্থাগারে ২৮০৯টি একাডেমিক সম্পর্কিত বই যুক্ত হলো। সব মিলিয়ে প্রায় ৩৭ হাজার বই আছে। আমরা ই-লাইব্রেরীর চিন্তা -ভাবনা নিয়ে এগোচ্ছি। সমস্ত বইয়ের ডেটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে চলমান ওয়াইফাই রাউটার পরিবর্তন করে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য প্রশাসনের কাছে রাউটারসহ প্রয়োজনীয় জিনিসপত্র চেয়েছি। আশা করি খুব শীঘ্রই সেটির বাস্তবায়ন ও সুবিধা পাবে আমাদের শিক্ষার্থীরা।''

আরও খবর


গণমাধ্যমে আগুন: স্বাধীনতার সীমানা কোথায়?

১৪৫ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে





ছয় দফা দাবিতে উপাচার্যের দরজায় "সাদা দল"

১৭১ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে