ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

দাবি পূরণের আশ্বাস,জবি শিক্ষার্থীর 'অবস্থান কর্মসূচি'প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৬তম  ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম খলিলের ৩ দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছেন  প্রশাসন। এই প্রেক্ষিতে 'অবস্থান কর্মসূচি' প্রত্যাহার করেছেন তিনি।


সোমবার (২৪)ফেব্রুয়ারি সকাল ৯টা ৫০মিনিটে জবি উপাচার্যের দপ্তরে তিনি 'অবস্থান কর্মসূচিতে' বসেন। বেলা ১২টায় ইব্রাহিমের সাথে উপাচার্যের আলোচনার পর তিনি তার কর্মসূচি প্রত্যাহার করেন।


এদিন  শিক্ষার্থীদের পক্ষে দেওয়া  ৩টি দাবির স্মারকলিপি প্রদান ও বিকল্প ব্যবস্থা তিনি উপাচার্যের সামনে উপস্থাপন করেন। দাবি গুলো হলো-

৪ টি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিতে হবে;ন্যাশনাল মেডিকেল এর সাথে চুক্তি করতে হবে যেখানে ন্যাশনাল মেডিকেল এর সকল সেবাসমূহ জবি শিক্ষার্থীরা ৩২% টাকা দিয়ে গ্রহন করতে পারবে;জবি মেডিকেল সেন্টারে' জবির অনিয়মিত অসুস্থ শিক্ষার্থীদের ৮০% ঔষধ প্রদান করতে হবে। জবি মেডিকেল সেন্টারে ডেঙ্গু টেস্ট ও এক্স-রে চালু করতে হবে;৭ দিনের মধ্যে দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম বলেন,আমরা শিক্ষার্থী-শিক্ষক, কর্মকতা-কর্মচারী  সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আশেপাশে ৫টি হাসপাতালে  চুক্তির চিঠি পাঠিয়েছি। এ্যাম্বুলেন্স বাড়ানোর বিষয়ে আমরা ভাবছি।

উপাচার্য আরো বলেন,"আমি ইতিমধ্যেই ৩দিন 'জবি মেডিকেল সেন্টার' পরিদর্শন করেছি।প্রয়োজনীয় বিষয়গুলো  ঠিক মতো দেওয়ার ব্যবস্থা করেছি। ইব্রাহীমের দেওয়া দাবিগুলো আমরা আগে থেকেই ভাবছি। আমরা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের  ব্যবস্থা করব।"


এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ছাত্র উপদেষ্টা,দাবিসমূহে একাত্মতা প্রকাশকারী ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর