ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

আইআরডিসি'র উদ্যোগে জবিতে "মাহে রমজানের শিক্ষা" শীর্ষক সেমিনার


পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) "মাহে রমজানের শিক্ষা" শীর্ষক সেমিনার আয়োজন করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হবে। 


বুধবার (১২ মার্চ) আইআরডিসির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের এক দাওয়াতনামায় এ তথ্য নিশ্চিত হওয়া যায়।


দাওয়াতনামাতে বলা হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে "মাহে রমজানের শিক্ষা" শীর্ষক সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান সেমিনার বক্তা  হিসেবে বক্তব্য রাখবেন। প্যানেল আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ  আলোচনা করবেন।


এছাড়া আইআরডিসির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।


Tag
আরও খবর