ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

জবি ছাত্রীহলের নতুন প্রভোস্ট ড. দীপিকা রাণী



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. দীপিকা রাণী সরকার। 


গত মঙ্গলবার  (২৮ ফেব্রুয়ারি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে রেজিস্ট্রার ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ‍্য নিশ্চিত করা হয় ।


 আদেশে বলা হয়, আগামী ৪ মার্চ থেকে দুই বছরের জন‍্যে প্রফেসর ড. দীপিকা রাণী সরকার ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনে হলের বর্তমান প্রভোস্ট প্রফেসর ড. শামীমা বেগম তাকে এ দায়িত্ব বুঝিয়ে দিবেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বিধি মোতাবেক বেতন ভাতাদি ও অন‍্যান‍্য সুযোগ সুবিধা প্রাপ‍্য হবেন। 


 উল্লেখ্য, ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের পাশে বাংলা বাজার এলাকায় বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল নামে ১৬তলা বিশিষ্ট এই ছাত্রী হলটি নির্মাণ করা হয়েছে। প্রথম হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. এস এম আনোয়ারা বেগম।

আরও খবর