ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স সেনারা ব্যারাকে ফিরতে শুরু করেছে: সেনাপ্রধান তরুণ সংগঠকদের কর্মশালা: টেকসই উন্নয়ন ও সুশাসন নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সাতক্ষীরা লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ২ নারী

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড.সাইবুর রহমান মোল্যার ডীনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।আজ রবিবার(২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীনের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও ক্রেট দিয়ে তাঁকে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। 


আগামী ৭ই জুলাই অধ্যাপক ড.সাইবুর রহমান মোল্যার ডীনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যবিপ্রবিতে ইদের ছুটি ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আগেই তাঁকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। 


বিদায়ী অনুষ্ঠানে বিভিন্ন স্মৃতিময় মুহূর্তের স্মৃতিচারণ করে ড.সাইবুর বলেন,আমি সর্বদাই আমার দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করেছি।আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমেই ডীন হিসেবে সকল কার্য সঠিকভাবে পালন করা সম্ভব হয়েছে এজন্য আপনাদের সকলের নিকট আমি কৃতজ্ঞ।সবাই আমার জন্য দোয়া করবেন।


উল্লেখ্য,অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্য এর আগেও উক্ত অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ডীনস কমিটির আহ্বায়ক হিসেবে এবং ড. এমএ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট অব অ্যাডভান্স স্টাডিজের পরিচালক হিসেবে ও পূর্বে দায়িত্ব পালন করেন।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সৈয়দ গালিব,এগ্রো প্রোডাক্ট টেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ডক্টর এস এম জাকির হোসেন, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ডক্টর কে এম দেলোয়ার হোসেন, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ডক্টর শিরিন নিগার,শহীদ মশিউর রহমান হলের প্রাধ্যক্ষ ডক্টর আশরাফুজ্জামান জাহিদসহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা।

আরও খবর