বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

আজ ০৬ মে (শনিবার) খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। প্রথম দিনের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিলো এ উপকেন্দ্রে। যার মধ্যে উপস্থিতির হার ছিলো ৯৫.৪৬% বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।


এদিকে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, টানা তৃতীয়বার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে পরীক্ষা শুরুর আগেই গেট খুলে দেওয়া হয়েছে। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত। কারণ, শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে দুর্ভোগ-ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তারা অতিরিক্ত আর্থিক ব্যয় থেকে পরিত্রাণ পাচ্ছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এটা কোনো বাড়তি চাপ নয়, উচ্চশিক্ষা গ্রহণেরই একটা অংশ। খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই নিজেদের পরীক্ষা মনে করে দায়িত্ব পালন করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিও আছেন। স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীও সার্বিকভাবে সহযোগিতা করছে। 


পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এসময় উপাচার্য আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের কন্ট্রোল রুমে যান এবং সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


এদিকে আগামী ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

১৭৭ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

২৩১ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

২৪৩ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে