রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

পাবনায় এক ব্যাক্তির বিরুদ্ধে অমানবিক হত্যার অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে ৮টি জীবিত কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হ'ত্যার অভিযোগ উঠেছে ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন-এর বি'রুদ্ধে।

‎ঘটনা জানাজানি হতেই উপজেলা জুড়ে শুরু হয়েছে তীব্র সমা'লোচনা। তবে অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে নয়ন দায় চাপিয়েছেন তার স্ত্রীর ওপর। ইতোমধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

‎রবিবার (৩০ নভেম্বর) রাতে কোনো এক সময়ে এ নৃ'শংস কাজটি করা হয় বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে পুকুরের পাশে বস্তার ভেতর ছানাগুলোর মৃ'তদেহ পাওয়া যায়।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটিতে পড়ে আছে আটটি নি'থর ছোট প্রাণ। আর পাশে মা কুকুরটির আর্তনাদ, কান্নায় যেন পাগলপ্রায় অবস্থা। পরিচিত এই কুকুরটিকে সবাই ভালোবেসে ‘টম’ নামে ডাকতেন। দীর্ঘদিন ধরে সে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকত, সবারই প্রিয় ছিল।

‎প্রায় এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করেছিল। স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিল তাদের দিন। কিন্তু রবিবার সকাল থেকেই অস্থিরভাবে ছুটোছুটি করতে দেখা যায় টমকে। পরে জানা যায় তার বাচ্চাগুলোকে খুঁজে না পেয়ে এমন আচরণ করছে।

‎অফিসের কর্মকর্তারা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা নয়ন ও তার স্ত্রী মিলেই বস্তায় ভরে জীবন্ত অবস্থায় ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছেন। একদিন পর মিলেছে তাদের ম'রদেহ।

‎স্থানীয় বাসিন্দা সাগর হোসেন রনি বলেন, এভাবে জী'বিত কুকুরছানাগুলোকে হত্যা করা গণহ'ত্যার মতোই অপরাধ। যে নিরীহ প্রাণীকে এভাবে মেরে ফেলতে পারে, সে মানুষকেও মা'রতে দ্বিধা করবে না। তিনি দ্রুত দোষীদের বিচার দাবি করেন।

‎অভিযুক্ত নয়ন অবশ্য দাবি করেছেন, তিনি এ কাজ করেননি। তার বক্তব্য, আমার স্ত্রী এটা করেছে। জানতে পেরে আমি তাকে বকা দিয়েছি।

‎ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আমি ঘটনা শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে ছানাগুলোর ম'রদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৭০ দিন ১৯ ঘন্টা ৫৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩২৪ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৩৬ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে