গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

সমাজে কতিপয় পুরুষের বৈশিষ্ট্য।

সব পুরুষ খা'রাপ হয় না,কিছু কিছু পুরুষ অতুলনীয়  ভাবেও ভালো হয়;

সব পুরুষ অ'জুহাত দেখিয়ে ছেড়ে চলে যায় না, কিছু কিছু পুরুষ ছেড়ে যাওয়ার হাজারটা যৌক্তিক কারণ থাকার পরেও পরম যত্নে ভালোবেসে আগলে রেখে শে'ষ নিঃ'শ্বাস পর্যন্ত হাতটি শ'ক্ত করে ধরে থেকে যায়;

সব পুরুষ ঠ'কায় না, কিছু কিছু পুরুষ ঠ'কে যাওয়া নারীটিকে যত্নে করে আগলায়;

সব পুরুষ নারীর সাজানো গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে আসে না, কিছু কিছু পুরুষ নারীর অগোছালো জীবনটাকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্যও আসে;

সব পুরুষ ধ'র্ষ'ক হয় না, কিছু কিছু পুরুষ হাজারটা সুযোগ থাকার পরেও নারীদের মাতৃ জ্ঞানেই সম্মান দেয়;

সব পুরুষ বউ পি'টি'য়ে পু'রু'ষ'ত্ব জাহির করে না, কিছু কিছু পুরুষ নিজে পড়তে না পেরেও ফুটপাতে চা বিক্রি করে বউকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়;

সব পুরুষ দায়িত্বজ্ঞানহীন হয় না, কিছু কিছু পুরুষ অনেক অনেক নারীদের থেকেও বেশি দায়িত্বশীল হয়, স্ত্রীর প্রেগনেন্সি সময় কিছু কিছু পুরুষ গোটা সংসার ও স্ত্রীর দায়িত্ব খুব ভালো ভাবেই সামলায়, সন্তান হওয়ার পর স্ত্রীর সারাদিনের ক্লান্তি দূর করতে মাঝ রাতে স্ত্রীকে ঘুমাতে দিয়ে সন্তানের ভেজা কাঁথা পালটায়;

সব পুরুষ সুযোগ সন্ধানী হয় না, কিছু কিছু পুরুষ ফাঁ'কা জায়গায় একলা নারীকে দেখতে পেয়ে দ্বায়িত্ব নিয়ে সসম্মানে গন্তব্য স্থানে পৌঁছায়;

সব পুরুষ স্ত্রীকে হাড়ি ঠেলার জন্য ঘরে বন্দী করে রাখার চেষ্টা করে না, কিছু কিছু পুরুষ মুক্ত মনে খোলা আকাশের বুকে স্ত্রীকে ডানা মেলে উড়ে বেড়াতে দেখতেও স্বপ্ন বুনে, ক্যারিয়ারের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে দিন রাত সময় দিয়ে স্ত্রীকে যোগ্য ভাবে তৈরি করে;

সব পুরুষ নারীরদের দমিয়ে রাখার চেষ্টা করে না, কিছু কিছু পুরুষ কখনো কখনো বাবা রুপে, কখনো কখনো ভাই রুপে, কখনো কখনো বন্ধু রুপে, কখনো কখনো বা প্রেমিক, স্বামী কিংবা ছেলে রুপে মাথা উঁচু করে বাঁচতে দেখতে পিছন থেকে ছায়ার মতো মিশে থেকে নিজের সর্বস্ব দিয়ে পাশে থাকে;

সব পুরুষ নারীদের হা'রাতে চায় না, কিছু কিছু পুরুষ নিজে ইচ্ছে করে হে'রে গিয়ে প্রিয় মানুষটিকে জিতিয়ে দিয়ে জিতে যাওয়ার সুখ দু-চোখ ভরে উপলব্ধি করে শান্তির স্নিগ্ধতায় বিভোর হয়;

ঐটুকু ঘরের কাজ ছাড়া সারাদিন আর কি -ই বা করো এমন, বলে-- সব পুরুষ কথায় কথায় নারীদের তু'চ্ছ'তা'চ্ছি'ল্য করে না, কিছু কিছু পুরুষ মনে প্রাণে মানে ও বিশ্বাস করে নারী ছাড়া প্রতিটি সংসার অচল;

সব পুরুষ স্ত্রীর সাফল্যে হী'নমন্যতায় ভো'গে না, কিছু কিছু পুরুষ নিজের থেকেও ভালো অবস্থানে স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড় করায়;

পুরুষ কুলে জন্ম নিলেই পুরুষ হওয়া যায় না, প্রকৃত পুরুষ হওয়াটা চারটে খানি কথা না, প্রকৃত পুরুষ আসলে তারাই, যারা নির্জনতায় মেয়েদের দেখে লা'লসার হাত না বাড়িয়ে দায়িত্বের হাত বাড়ায়, যারা নারী সহকর্মী'র পিছনে না লেগে, অ'শ্লী'ল'তা না করে বন্ধুত্বপূর্ণ আচরণে মিশে বেড়ায়, যারা পরিবার - পরিস্থিতির অ'জুহাত দেখিয়ে সাত-আট বছরের সম্পর্ক না ভে'ঙ্গে, যেকোনো পরিস্থিতিতেই পাশে থেকে যায়, তারাই তো পুরুষ, যারা নারীকে 'মেয়েমানুষ' না ভেবে, ভাবে শুধু মানুষ।

"তারাই তো পুরুষ যারা নারীকেও ভাবে মানুষ"

লেখক : প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ; খুলনা ইউনিভার্সিটি।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

৩৫৮ দিন ১৮ ঘন্টা ২৪ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৪১২ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৪২৪ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে