নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান খুবি প্রশাসনের

ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ ০১ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় একটি বহুধর্মীয় ও বৈচিত্রপূর্ণ পরিবেশে বিশ্বাস করে, যেখানে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্মান, সহনশীলতা ও সৌহার্দ্যের সাথে বসবাস করে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কিছু বিষয় পোস্ট হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে এমন কোনো বক্তব্য, পোস্ট, মন্তব্য বা কার্যকলাপ করা যাবে না, যা সরাসরি বা পরোক্ষভাবে কোনো ধর্ম, ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি বা ধর্মীয় ব্যক্তিত্বকে অবমাননা করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বা বাইরে, অনলাইন বা অফলাইনে প্রকাশিত এ ধরনের বক্তব্য শৃঙ্খলাবিরোধী আচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

২৭০ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

৩২৪ দিন ৫ ঘন্টা ৫৫ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

৩৩৬ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে