বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক ব্যবস্হাপনা শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত।


খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে বাংলাদেশে টেকসই পরিবেশ ব্যবস্থাপনা (সাসটেইনেবল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ) শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার আজ ২৬ ফেব্রুয়ারি (রবিবার) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সেমিনারের উদ্বোধন করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন এবং রিসোর্স পার্সনদের পরিচয় করিয়ে দেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। টেকনিক্যাল সেশনে নিবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. এম. মঞ্জুর হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. দিলীপ কুমার দত্ত।

সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালঞ্জ এর উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব, খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ এবং সুন্দরবন একাডেমি, খুলনার নির্বাহী পরিচালক প্রফেসর আনোয়ারুল কাদির। পরে মুক্ত আলোচনাপর্বে সভাপতিত্ব করেন টেকনিক্যাল সেশনের চেয়ারপার্সন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। কো-চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম। সেমিনারে খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে ডিসিপ্লিনের উদ্যোগে ইনডোর গেমস্ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ক্লাব আয়োজিত আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবদুল্লাহ হারুন চৌধুরী। এসময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

১৭৭ দিন ২০ ঘন্টা ৮ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

২৩১ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

২৪৩ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে