উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

প্রাইম ব্যাংকের উদ্যোগে রাজশাহী কলেজে ক‍্যারিয়ার ও আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের ( আরসিবিসি) সহযোগিতায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘ফাইনান্সিয়াল ইনক্লুশন’ বা আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির Empowering Youth থিমের অধীনে ‘Financial Engaging & Inspiring Youth in Banking' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসিবিসি’র সভাপতি মোঃ নাজমুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইটি সেক্রেটারি মোঃ শাখাওয়াত হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।


প্রধান অতিথি বক্তব্য প্রদানে বলেন, ‘দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ বরাবরই তার সুনাম ধরে রেখে চলেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের একাডেমিক সিলেবাসের বাহিরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ক্লাব পরিচালনায় সহায়তা করে থাকি যা আমাদের শিক্ষার্থীদের অন্যান্য কলেজগুলো থেকে দক্ষতায় কয়েক ধাপ এগিয়ে রাখে।’


তিনি আরও বলেন, ’আমরা বর্তমানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে আইসিটি কোর্স, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে বিশেষ কোর্সসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রশাসনিকভাবে সহযোগিতা করে যাচ্ছি যার ফলস্বরূপ আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত তাদের সফলতা অর্জনে অবদান রেখে চলেছে। তিনি শিক্ষার্থীদের প্রতি আশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তাদের এই সফলতা ধরে রাখবে এবং দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ কে দেশের সামনে তুলে ধরবে।’


এসময় বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন ও আরসিবিসি’র প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোঃ গোলাম রাব্বানী। 

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৭১ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে