বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করলো রাজশাহী কলেজ ছাত্রশিবির

এশিয়া কাপ-২০২৫ এর সুপার ফোর পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো প্রজেক্টরের মাধ্যমে সরাসরি দেখানোর আয়োজন করেছে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় কলেজের মুসলিম ছাত্রাবাস মাঠে এই আয়োজন করে কলেজ শাখা ছাত্রশিবির ।

ছাত্রশিবিরের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, মেসে বা রুমে থাকলে হয়তো খেলা দেখা হতো না। কিংবা খেলা দেখা হলেও এতটা উন্মাদনা থাকতো না। সবাই মিলে খেলা দেখছি, আনন্দ করছি। প্রত্যাশা থাকবে ভবিষ্যতেও রাজশাহী কলেজ ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করবে।

রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ছাত্রশিবির বরাবরই অগ্রণী এবং বদ্ধপরিকর। জুলাই আগস্ট পরবর্তী সময়ে যেন শিক্ষার্থীদের সাথে সেই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোড়দার করা যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেই চেষ্টা এবং কাজগুলো করছে। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড এবং চিত্তবিনোদনমূলক কার্যক্রম তারই একটা অংশ।

তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেরও প্রয়োজন আছে। আজকে এবং আগামীকাল যেহেতু বাংলাদেশের এশিয়া কাপের খেলা আছে তাই রাজশাহী কলেজ ছাত্রশিবির শিক্ষার্থীদের কথা ভেবে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে। সকলে মিলে একসাথে খেলা দেখার মাঝে একটা অন্যরকম উন্মাদনা এবং আনন্দ আছে। সেইসাথে সকলের মাঝে একটা ভাবের আদান-প্রদানও হয়। আমাদের ছাত্র রাজনীতি যেহেতু শিক্ষার্থীবান্ধব তাই আমরা বিষয়টি বিবেচনায় নিয়ে উক্ত আয়োজন করেছি। শিক্ষার্থীরাও আমাদের আয়োজনকে সাদরে গ্রহণ করে খেলা উপভোগ করতে চলে এসেছে। যা আমাদের ভবিষ্যত আয়োজনকে অনুপ্রাণিত করেছে। রাজশাহী কলেজ ছাত্রশিবির ভবিষ্যতেও এমন শিক্ষার্থীবান্ধব আয়োজন করবে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মুসলিম ছাত্রাবাস মাঠে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৭০ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে