নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শুধু ডিগ্রি নয়, চাই স্কিল : রাজশাহী কলেজে ‘ফাস্ট লিংক’ ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাজশাহী কলেজে অনুষ্ঠিত "ফাস্ট লিংক" ওয়ার্কশপে শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনা দিচ্ছেন মো. শাখাওয়াত হোসেন

রাজশাহী কলেজে শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হলো সময়োপযোগী এক ওয়ার্কশপ “FirstLink: Start Your Career with Bdjobs & LinkedIn”। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কলেজের হাজী মুহাম্মদ মহসীন ভবনের ১৭ নম্বর গ্যালারি রুমেওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) আয়োজনে অনুষ্ঠিত ওয়ার্কশপে ক্লাব সভাপতি মো. নাজমুল হকের সভাপতিত্বে মূল সেশন পরিচালনা করেন মো. শাখাওয়াত হোসেন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, লাইকিং প্লাস ইনফো টেক বাংলাদেশ এবং আইটি সেক্রেটারি, আরসিবিসি। তিনি শিক্ষার্থীদের হাতে-কলমে শেখান কিভাবে লিঙ্কডইন প্রোফাইল তৈরি ও ব্যবস্থাপনা করতে হয়, বিডিজবসে প্রফেশনাল একাউন্ট খোলা যায় এবং কীভাবে দক্ষ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থী কর্পোরেট ক্যারিয়ারের প্রস্তুতি নিতে পারে।

ওয়ার্কশপে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের ৪০ জন সক্রিয় সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাহিদুজ্জামান খান। 

তিনি বলেন, আমরা এমন একটি সময় পার করছি, যেখানে শুধু একাডেমিক ডিগ্রি যথেষ্ট নয় প্রফেশনাল স্কিল, স্মার্ট যোগাযোগ এবং আত্মপ্রকাশের সঠিক প্ল্যাটফর্মও অত্যন্ত জরুরি। লিঙ্কডইন বা বিডিজবসের মতো প্ল্যাটফর্মগুলো আমাদের সেই সুযোগ তৈরি করে দিচ্ছে। তোমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছো, তারা আর দশজন শিক্ষার্থীর থেকে আলাদা। কারণ, তোমরা নিজের দক্ষতা বাড়াতে, ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে সচেষ্ট। এটা আমাদের জন্য যেমন গর্বের, তেমনি তোমাদের জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ।

তিনি আরও বলেন, রাজশাহী কলেজ বিজনেস ক্লাব সবসময় চায় তার সদস্যরা শুধু পড়াশোনাতেই নয়, বরং বাস্তবজীবনের জন্য প্রস্তুত হয়ে উঠুক। এজন্যই আমাদের এ ধরনের উদ্যোগ। 

ক্লাব সদস্যরা জানান, এই ধরনের ওয়ার্কশপ তাদের ক্যারিয়ার পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা দিয়েছে। বিশেষ করে লিঙ্কডইন ও বিডিজবস প্ল্যাটফর্মে নিজেদের তুলে ধরার কৌশল ও পেশাদারী নেটওয়ার্ক গড়ার গুরুত্ব সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পেয়েছেন।

ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী শিবলী বলেন “ওয়ার্কশপে অংশ নিয়ে বুঝতে পেরেছি, শুধু সিভি বানালেই হয় না—নিজেকে অনলাইনে সঠিকভাবে উপস্থাপন করাটাও অনেক গুরুত্বপূর্ণ। লিঙ্কডইন ব্যবহার শেখা আমার জন্য নতুন অভিজ্ঞতা।”

ইংরেজি বিভাগে ৪র্থ বর্ষের ফুয়াদ নামে আরেক শিক্ষার্থী বলেন, “বিডিজবসে প্রফেশনাল একাউন্ট তৈরি করতে গিয়ে যেসব বিষয় খেয়াল রাখতে হয়, তা শিখে ভালো লাগলো। এসব জিনিস ক্যারিয়ারে অনেক কাজে দেবে বলে মনে হচ্ছে।”

রাজশাহী কলেজ বিজনেস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৭২ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে




রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

৩৩৮ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে