উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

রাজশাহী কলেজে ‘স্টুডেন্ট ফেডারেশন পাবনা জেলা’র আত্মপ্রকাশ

রাজশাহী কলেজে অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছে ‘স্টুডেন্ট ফেডারেশন পাবনা জেলা’।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

কমিটিতে মো. শরিফুল ইসলাম সৌরভকে সভাপতি ও এস এম নুরুজ্জামান তোহাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

পাবনা জেলা থেকে আগত রাজশাহী কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিকভাবে সুযোগ সুবিধা নিশ্চিত, সম্পর্ক উন্নয়ন, সাহায্য সহযোগিতাসহ বিভিন্ন বিষয় কে সামনে রেখে প্রথমবারের মতো পাবনা জেলার শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা। 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পাবনা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সুযোগ-সুবিধা নিশ্চিত করা ও সহযোগিতার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা। রাজশাহী কলেজে নবীন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা, উপদেষ্টা পরিষদ গঠনসহ নানা কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। জাতীয় বিদ্যালয় কর্তৃক চালু হওয়া ভর্তি পরিক্ষায় নবীন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতা, পাবনা জেলা থেকে রাজশাহী কলেজে কর্মরত শিক্ষকদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ পরিচালনা করবে। এছাড়াও পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আগ্রহী সদস্যদের সংগঠনে অন্তর্ভুক্ত করা হবে। 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি জয় দাস ও মো. আরমান হোসেন শুভ, যুগ্ম সম্পাদক রোদেলা রহমান, সাংগঠনিক সম্পাদক শাকিল হোসাইন, প্রচার সম্পাদক হুসাইন আহমেদ নুর, উপপ্রচার সম্পাদক রাফিউল আওয়াল, দপ্তর সম্পাদক মো. নাজমুল হাসান আবির, সহদপ্তর সম্পাদক এস এম সাজিদ রায়হান, ছাত্রীবিষয়ক সম্পাদক মিরাতুজ জাহান মিলি, সহসম্পাদক মোছা. লাবনী খাতুন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আবরার শাহরিয়ার, শিক্ষা ও আইনবিষয়ক সম্পাদক আবুশামা শাওন এবং ইভেন্ট কো-অর্ডিনেটর শাহরিয়ার নাফিস।

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. মেহেদী হাসান, শাহরিয়ার কবির সুমন, আব্দুল্লাহ আল আশিফ, মিথিলা ফারজানা মীম, আকিব মোরসেদ নিযুম, আনিকা নওয়ার জেরীন, মো. আব্দুল্লাহ প্রামানিক, মুনতাসীর রহমান, এস কে এহসান মাহমুদ ও মো. রাব্বি রহিম রাজ।

পাবনা জেলার শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এই কমিটির মাধ্যমে। ভবিষ্যতে এটি শিক্ষার্থীদের সহায়তায় কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

আরও খবর
ক্যাম্পাসেই উদ্যোক্তা হওয়ার হাতেখড়ি

১৭১ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে