বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

রাবির সাবেক অধ্যাপক দেশবরেণ্য কবি ও কথাসাহিত্যিক আবু বকর সিদ্দিক আর নেই

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, দেশবরেণ্য কবি, কথাসাহিত্যিক, গল্পকার আবুবকর সিদ্দিক বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ২০২৩) ভোর ৫.৩৫ মিনিটে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আবুবকর সিদ্দিক ১৯৩৬ সালের ১৯ আগস্ট (২ ভাদ্র ১৩৪১) রবিবার, বাগেরহাটের গোটাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মতিয়র রহমান পাটোয়ারী ছিলেন সরকারি চাকুরিজীবী এবং মা মতিবিবি ছিলেন গৃহিণী। তার পৈতৃক নিবাস ছিল বাগেরহাট জেলার বৈটপুর গ্রামে।

১৯৫২ সালে আবুবকর বাগেরহাট মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সরকারি পিসি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে উচ্চমাধ্যমিক এবং ১৯৫৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৫৮ সালে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

স্নাতকোত্তর সম্পন্ন করে আবুবকর শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। প্রথমে চাখার ফজলুল হক কলেজে শিক্ষকতা শুরু করলেও পরবর্তীতে বি এল কলেজ, পি.সি কলেজ, ফকিরহাট কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষকতা করেন। এরপর দীর্ঘদিন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৪ খ্রিষ্টাব্দের ৭ জুলাই সহযোগী অধ্যাপক হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এরপর ঢাকার নটর ডেম কলেজ এবং কুইন্স বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেন।

তার উল্লেখযোগ্য উপন্যাস সমুহ, জলরক্ষস, খরাদাহ,  বারুদপোড়া প্রহর, একাত্তরের হৃদভস্ম

উল্লেখযোগ্য ছোটগল্প, ভূমিহীন দেশ, চরবিনাশকাল, মরে বাঁচার স্বাধীনতা কুয়ো থেকে বেরিয়ে, ছায়াপ্রধান অঘ্রান

এছাড়াও তার লেখা কাব্যগ্রন্থ, ধবল দুধের স্বরগ্রাম, বিনিদ্র কালের ভেলা, হে লোকসভ্যতা, মানুষ তোমার বিক্ষত দিন, হেমন্তের সোনালতা, নিজস্ব এই মাতৃভাষায়, কালো কালো মেহনতী পাখি, কংকালে অলংকার দিয়ো, শ্যামল যাযাবর, মানব হাড়ের হিম ও বিদ্যুত সহ আরো অনেক কাব্যগ্রন্থ রয়েছে।

তিনি ১৯৮৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০১৬ সালে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, বঙ্গভাষা সংস্কৃতি প্রচার সমিতি পুরস্কার (কলকাতা),খুলনা সাহিত্য পরিষদ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ স্বর্ণপদক সহ আরো অনেক পদক ও সম্মাননায় ভূষিত হন।

অধ্যাপক আবুবকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ সুলতান-উল- ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর।

উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শিক্ষা ও বাংলা সাহিত্যের ক্ষেত্রে মরহুমের অবদান জাতি স্মরণ করবে বলে উপাচার্য অভিমত ব্যক্ত করেন।

আরও খবর