নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

বাঁধন রাবি জোনাল পরিষদের নেতৃত্বে নাহিদ-একরামুল

বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) রাজশাহী বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদ-২০২৫ এর সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের আবদুল্লা আল নাহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের একরামুল হক।

"বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৪" ২৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ গ্যালারী কক্ষে আয়োজিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁধন রাবি জোনের শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. মনিমুল হক, রাবি জোন এবং কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা মহোদয়গণ, কেন্দ্রীয় প্রতিনিধিগণ এবং বিভিন্ন হল ইউনিটের বাঁধন কর্মী বৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেছেন ২০২৪ কার্যকরী কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুব্রত সুমন রায়।

বাঁধন রাবি জোনের ২০২৫ এর কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, কেন্দ্রীয় প্রতিনিধি এস, এম, কামরুজ্জামান কাফি ও মো. গোলাম রব্বানী, সহ-সভাপতি খায়রুজ্জামান সুপ্ত ও মো. মাহফুজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক তাজিন আক্তার তমা, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল আহম্মেদ, কোষাধ্যক্ষ মো. আসাদুল্লাহ গালিব, দপ্তর সম্পাদক রাবেয়া বসরী নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইসলাম, তথ্য ও শিক্ষা সম্পাদক জবা রাণী রায়।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তমা আক্তার মিম, মো. মিনহাজুর রহমান, মাধবী রায় ও ফরহাদ হোসেন। এছাড়াও বাঁধন রাবি জোনের ১৭ টি হল ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদাধিকার বলে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বাঁধন রাজশাহী বিশ্ববিদ্যালয় জোন ২০০৪ সালের ১৭ই এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বাঁধন রাবি জোন ১৭ টি হল ইউনিট নিয়ে গঠিত। প্রতিষ্ঠালগ্ন থেকে রাবি জোন এ পর্যন্ত ৫৫,৮৩১ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ৪০,৩২৮ ব্যাগ রক্ত সরবরাহ করতে সক্ষম হয়েছে।

আরও খবর