প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : শামা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন চিলমারীতে দফায় দফায় বাঁধে ধস, দেবে যাচ্ছে ব্লক, জিও ব্যাগ দিয়েও কোন কাজ হচ্ছে না শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গল পৌর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফেসবুকে বরুণার পীর ও জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের প্রিন্সিপালকে নিয়ে অপপ্রচার, নিন্দা ও আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসুচী বাস্তবায়নের লক্ষে প্রস্ততিমুলক সভা দোকান খোলার মতো বিশ্ববিদ্যালয় না বানিয়ে গবেষণাধর্মী প্রতিষ্ঠান গড়ুন’ - জাবিপ্রবিতে সারজিস আলম পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে সরকারীভারে নিষিদ্ধ মাছ“পিরানহা,রয়েছে স্বাস্থ্য ঝুকি। যশোরে স্বর্ণের বারসহ সাতক্ষীরার যুবক আটক লাখাইয়ে সাংবাদিক ও পরিবেশকর্মী মহিউদ্দিন এর পিতার প্রয়াণ, বিভিন্ন মহলের শোক । শ্যামনগরে সুন্দরবন সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ইউকেবিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত ফারজানা হত্যার পলাতক আসামি অবশেষে ধরা পড়ল দোহাজারীতে সাঙ্গু ব্রিজের নিচে অনুমোদনহীন বালু ডাম্পিংয়ের প্রস্তুতি খাবারে তেলাপোকা, হোটেল রাজকে ৩০ হাজার টাকা জরিমানা বাঘায় একই বিছানা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় যত্রতত্র ফেলা প্লাস্টিক বর্জ্য এখন এক ভয়াবহ পরিবেশগত সঙ্কটে পরিণত হয়েছে। খাল, নদী, জমি এবং বসতবাড়ির চারপাশে জমে থাকা এই অপচনশীল বর্জ্য পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে, জমির উর্বরতা নষ্ট করছে এবং জনস্বাস্থ্যের জন্যও হয়ে উঠছে বড় হুমকি।আশাশুনির কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজার সংলগ্ন খালের পাশে বসবাস করেন ৬৫ বছর বয়সী অমল দাস। তিনি বলেন:“এই খালটা একসময় প্রাণ ছিল আমাদের। এখন শুধু প্লাস্টিক আর দুর্গন্ধ। ছোট বেলায় যেইখানে মাছ ধরতাম, এখন ওখানে হাঁটাও যায় না।”অন্যদিকে, প্রতাপনগর ইউনিয়নের বাসিন্দা যুবক কামরুল ইসলাম বলেন:“পলিথিনে খাল পুরা আটকা। বর্ষায় পানি নামতে পারে না, সব জমি ডুবে যায়। সরকার একবার সাফ করল, কিন্তু মানুষ আবার আগের মতোই ময়লা ফেলে।”প্লাস্টিক বর্জ্যের কারণে কৃষিজমির ক্ষতি এখন চোখে দেখা যাচ্ছে। স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন:“আমার ৪ বিঘা জমিতে ধান হয় না আগের মতো। মাটিতে গাছের শিকড় প্রবেশই করতে পারে না। প্রতিবার চাষের আগে পলিথিন কুড়াই।”উপজেলা কৃষি কর্মকর্তা জানান:“আমরা কৃষকদের সচেতন করছি। কিন্তু এই বর্জ্য যেহেতু পরিকল্পিতভাবে সরানো হচ্ছে না, তাই এর প্রভাব দিনে দিনে বাড়ছে।”খালের পানি ব্যবহার করায় অনেকেই চর্মরোগসহ নানা অসুখে আক্রান্ত হচ্ছেন। উপজেলার শ্রীউলা ইউনিয়নের বাসিন্দা গৃহবধূ লাইলী খাতুন বলেন:“আমার বাচ্চার গায়ে বারবার ঘা হয়। ডাক্তার বলে খালের পানি ব্যবহার করায় এই সমস্যা। কিন্তু নলকূপ নষ্ট, খাল ছাড়া উপায় নেই।”আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন:“বর্জ্য থেকে পানিতে যে ক্ষতিকর উপাদান ছড়ায়, তা ত্বক ও পেটের রোগ সৃষ্টি করে। বিশেষ করে শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায় বলেন:“বর্জ্য ব্যবস্থাপনায় আমরা কাজ করছি। সচেতনতা বাড়াতে স্কুল-কলেজে ক্যাম্পেইন চালানো হচ্ছে। ভবিষ্যতে ইউনিয়ন পর্যায়ে বর্জ্য সংগ্রহ ও রিসাইক্লিংয়ের ব্যবস্থা চালু করার পরিকল্পনা আছে।”ইয়ুথ ফর দ্যা সুন্দরবন আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি বলেন,“এটা শুধু পরিবেশ নয়, আগামী প্রজন্মের টিকে থাকার প্রশ্ন। এখনই যদি পদক্ষেপ না নিই, তাহলে কৃষি, মৎস্য, এমনকি পানীয় জলের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে।”প্লাস্টিক দূষণ আশাশুনির নদী-খাল ও কৃষিজমিকে নিঃশেষ করে দিচ্ছে। এখানকার মানুষ স্বাস্থ্যঝুঁকি ও জীবিকা সংকটে পড়ছেন। এর থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন প্রশাসনের কার্যকর পদক্ষেপ, জনসচেতনতা এবং স্থানীয়ভাবে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার টেকসই ব্যবস্থা।

Tag
আরও খবর