ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

শাবিপ্রবিতে শাকসুর খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুম,শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাকসু ও হল সংসদের খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেল সোয়া ৪টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম। তিনি বলেন, “স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শাকসু নির্বাচন আয়োজন আমাদের সকলের দায়িত্ব। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোঃ এছাক মিয়া, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোঃ মোকাদ্দেছ ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ, প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ প্রমুখ।

সভায় অংশগ্রহণকারীরা খসড়া নির্বাচনী আচরণবিধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের প্রস্তাব প্রদান করেন।

সভা শেষে উপস্থিত সকলে আসন্ন শাকসু নির্বাচনের স্বচ্ছতা ও সফলতা কামনা করেন।

Tag
আরও খবর