প্রকৌশলী হাসান শওকতের কক্ষে টাকা লেনদেনের ভিডিও, ‘ঘুষ নয়’ দাবি সংশ্লিষ্টদের পাংশায় চুরি করতে এসে গণপিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু বানিয়াচংয়ে ঐতিহাসিক মাকালকান্দি দিবস পালিত দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ: ৫শ থেকে ১ হাজার শয্যায় উন্নীত হলো দিমেক হাসপাতাল নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সুবর্ণচরে ব্রাককর্মী-শিশুসহ পৃথক ৩ মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি, ৯ দোকানে আগুন লবণাক্ততার সংকটে উপকূলের মাটি, জল ও জীবন: টেকসই সমাধানের খোঁজে কর্মশালা ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা বুধহাটা কলেজিয়েট স্কুলে মাদক, জুয়া ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত লাখাইয়ে ৫ মামলার মাদক কারবারিকে ১ বছরের সশ্রম কারাদণ্ডে গ্রেফতার। *টেকনাফে ১ লক্ষ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সিএনজিসহ চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* *টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।* শার্শায় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন পেঁয়াজ-রসুনে লোকসান, পাটে হাসি শিবচরের কৃষকের ঝিনাইগাতীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান গোয়ালন্দে শাপলা মহিলা সংস্থার আয়োজনে কমিনিউটি কর্মশালা সংবেদনশীলতা বৃদ্ধিমূলক সভা মহা সড়কে ট্রাক-মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩, ট্রাকের চালকসহ হেলপার পালিয়ে যাওয়ার অভিযোগ। রাজবাড়ীর পাংশায় দাড়িয়ে থাকা ট্রাকের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু

কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের ভ্রমণবিষয়ক সংগঠন ট্যুরিস্ট ক্লাব সাস্ট। সংগঠনটি আয়োজন করেছে ‘Sylhet Explore 2.0: Tour For Charity’। আগামী ৭ আগস্ট অনুষ্ঠেয় এই চ্যারিটি ট্যুরে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম চলছে। ট্যুর পরিচালনার প্রয়োজনীয় ব্যয় বাদে অবশিষ্ট সম্পূর্ণ অর্থ তুলে দেওয়া হবে আশরাফুল আলমের চিকিৎসা তহবিলে।

এবারের ট্যুরে অংশগ্রহণকারীরা ঘুরে দেখবেন নলঝুড়ি, দ্যা লাস্ট হাউজ অফ বাংলাদেশ, রাংপানি, আদুরি ঝর্ণা ও শ্রীপুর চা বাগান।

সংগঠনটির সভাপতি মোঃ নুরজামান হৃদয় বলেন, “আশরাফুল আলমের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। তাঁর চিকিৎসায় প্রয়োজন প্রায় ৬০ লাখ টাকা। এই কঠিন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা যে যাঁর অবস্থান থেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি, বিপদে পড়া একজন সাস্টিয়ানের পাশে দাঁড়ানো গোটা সাস্টিয়ান পরিবারের দায়িত্ব। ট্যুরিস্ট ক্লাব সাস্ট মূলত ভ্রমণ নিয়েই কাজ করে, তাই নিজেদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই আয়োজন। আমরা চাই, এই উদ্যোগ শুধু একজনের চিকিৎসায় সহায়তা করেই সীমাবদ্ধ না থেকে সাস্টে গড়ে তুলুক পারস্পরিক সহযোগিতার এক সংস্কৃতি, যেখানে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী সংকটে পড়লে গোটা পরিবার স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াবে। এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের দায়িত্ব।”

চ্যারিটি ট্যুরে অংশগ্রহণ, নিবন্ধন ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে ট্যুরিস্ট ক্লাব সাস্ট-এর অফিসিয়াল ফেসবুক পেজে।

আয়োজকদের বিশ্বাস, সবার সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতাই আশরাফুল আলমের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag
আরও খবর