কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অভয়নগরে দিনভর থেমে থেমে বৃষ্টি শহরে মানুষের উপস্থিতি কম

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রোববার রাত থেকেই যশোরের অভয়নগরে ঝড়ো হাওয়া বইছে ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। যা সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। এ কারণে সকাল থেকেই শহরে মানুষের উপস্থিতি কম ছিল। এছাড়া শহরে রাত থেকেই বিদ্যুৎ না থাকায় ইজিবাইক ও অটো রিকশা-ভ্যানে চার্জ দিতে পারেনি চালকরা।

ঘূর্ণিঝড় রেমাল রোববার রাতে যশোরের অভয়নগরে তান্ডব চালিয়েছে। প্রবল এ ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে গেছে ও ঘরবাড়ি ভেঙে মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কের দুই পাশের সাইনবোর্ড ও বিলবোর্ড ভেঙে গেছে। গেল রাতভর শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ ছিল বিচ্ছিন্ন। রাত থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে জরুরি কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হননি। এ কারণে শহরে সকাল থেকেই মানুষের উপস্থিতি কম ছিল। এ জটিলতায় শহরে ইজিবাইক ও অটো রিকশা চলাচল কম ছিল। এতে খানিকটা দুর্ভোগে পড়তে হয়েছে রাস্তায় বের হওয়া মানুষকে। তারা গন্তব্যে পৌছাতে রিকশা বা ইজিবাইক পায়নি। তাদেরকে বৃষ্টিতে ভিজে পায়ে হেটেই গন্তব্যে পৌছাতে হয়েছে।

Tag
আরও খবর




অভয়নগরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত

৪০ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে