কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আদমদীঘিতে বিষধর সাপের কামড়ে প্রাণ গেল ছোট্ট শিশুর

বগুড়ার আদমদীঘিতে বিষধর সাপের কামড়ে পাঁচ বছর বয়সী সাবা খাতুন নামের ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) দুপুরে উপজেলার ইন্দইল গ্রামে তার নানার বাড়িতে এ ঘটনা ঘটে। সাবা খাতুন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী দিঘীরপাড় গ্রামের সাজ্জাদ আলীর মেয়ে। 

স্থানীয়রা জানায়, শিশু সাবা খাতুন তার মায়ের সঙ্গে নানার বাড়ি একই উপজেলার ইন্দইল গ্রামে বেড়াতে যায়। সেখানে বৃহস্পতিবার দুপুরে একটি ঘরে ঘুমিয়ে ছিল সাবা। ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় (ছোবল) মারে। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখেন তাকে সাপে কামড় দিয়েছে। এরপর বাড়িতেই কবিরাজ ডেকে ঝাড়ফুঁক দেন। এতে তার অবস্থার আরো অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে বিকেলে সাবা খাতুন মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু বিষয়টি নিশ্চিত করেছেন। 

Tag
আরও খবর






বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

১৮ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে