কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম।


বরগুনার আমতলীতে মাদক সেবনে বাধা দেওয়ায়  রাহাত সরদার (২১)নামের  এক  যুবককে  কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আহত রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসেন  ।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত চিকিৎসার জন্য  বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে  সদর  ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামে।

জানাগেছে, উপজেলার আমতলী সদর  ইউনিয়নের  নীলগঞ্জ গ্রামের সুলতান হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, রবিউল , বসার সহ ৭/৮ জন যুবক একত্রে মিলে নীল নীলগঞ্জ গ্রামের রাস্তার পাশে বসে মাদক সেবন করছিল । তাদের  মাদক সেবনে বাধা দেওয়ায়  সোমবার রাতে  রাহাত সরদার(২১)কে ফকির বাড়ী বাজারে যাওয়ার পথে  ধারালো অস্ত্র  দিয়ে  কুপিয়ে  জখম করে করে।  এসময়  রাহাতের গলায়  থাকা স্বর্নলংকার , মোবাইলসেট ও নগদ ৫৩ হাজার টাকা ছিনিয়ে নেয় । আহত রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসেন ।  স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেহেদী জানান আহত রাহাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে  উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করা হয়েছে।  

আহত রাহাত সরদার(২১) বলেন, মাদকসেবী সুমন হাওলাদার সহ ৭/৮ জন যুবক গ্রামে বসে প্রায়ই মাদকসেবন করে ঘটনার দিন আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের মাদকসেবনে   বাধা দেই ।  তাদের বাঁধা দিয়ে আমি ফকির বাড়ী  বাজারে যাওয়ার পথে  আমাকে  কুপিয়ে জখম  করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার অফিসার ইনচার্জ  কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এখোনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর
আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

৮৮২ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে






আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম।

১০০১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে