বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মঙ্গলবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গণওরচনা প্রতিযোগীতা, দোয়া মোনাজাত ও আলোচনা সভা।মঙ্গলবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, পৌরসভা, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আমতলী উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে। পরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার ভুমি হাসান তারেক, অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঈশা, উপজেলা প্রকৌশলী আব্দুলাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা ও এ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি প্রমুখ।
৯৬৯ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০২১ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৬৮ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
১০৭৩ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০৭৯ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
১০৮৮ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১০৮৮ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৩৩ দিন ২২ ঘন্টা ৪২ মিনিট আগে