কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আশাশুনিতে জাতীয় শিক্ষা সপ্তাহে আশাশুনি সরকারি কলেজের সাফল্য

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ আশাশুনি সরকারী কলেজ থেকে ৭ জন বিভিন্ন ক্ষেত্রে উপজেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। কলেজের সাফল্যে উপজেলা ব্যাপী আলোচনা ও অভিনন্দন জ্ঞাপনের খবর পাওয়া গেছে।   
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন. জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি-২০২৩। তথ্য পর্যালোচনা করে উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যায় আশাশুনি সরকারি কলেজ থেকেই ৭ জন বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। যাদের মধ্যে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষ নির্বাচিত হয়েছেন একই কলেজের প্রভাষক জি এম আখতার-উজ-জামান। শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন কলেজের প্রভাষক সজল কুমার আঢ্য। শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হয়েছেন পবিত্র দাস, শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট হয়েছেন লিটু গাজী, শ্রেষ্ঠ রোভার হয়েছেন সুকোমল মল্লিক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী শামীমা মমতাজ মহুয়া।

Tag
আরও খবর